‘রোহিঙ্গা নির্যাতন বন্ধে সু চি’র আরও ভূমিকা রাখা উচিত ছিল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:০৯আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:১৬

রোহিঙ্গা মিয়ানমারের রাখাইন প্রদেশে রাহিঙ্গাদের ওপর মিয়ানমারের সশস্ত্র বাহিনীর হামলা নিয়ন্ত্রণে অংসান সু চি’র আরও ভূমিকা রাখা উচিত ছিল বলে জানিয়েছেন নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী বোরজ বেন্দে। তিনি বলেন, ‘আমার মনে হয় রাখাইন প্রদেশের অবস্থা নিয়ন্ত্রণে অংসাং সুচির আরও বেশি কিছু করা উচিত ছিল।

সোমবার দুপুরে হোটেল সোনারগাঁওয়ে যুব নেতৃত্বের সঙ্গে এক সংলাপ অনুষ্ঠানে অংসান সু চি’র নোবেল পুরস্কার পাওয়া এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাংলাদেশের প্রশংসা করে বোরজ বেন্দে বলেন, ‘বাংলাদেশ সরকার যেসব রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করে এসেছে তাদের গ্রহণ করেছে। অক্টোবর থেকে মিয়ানমারে সশস্ত্র বাহিনীর হামলার কারণে শতাধিক রোহিঙ্গা নিহত হয়েছেন, হাজার হাজার রোহিঙ্গা গৃহহারা হয়েছে। প্রায় ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছেন।’

তিনি আরও বলেন, ‘নোবেল পুরস্কার একটি স্বাধীন ও নিরপেক্ষ কমিটির মাধ্যমে দেওয়া হয়। এখানে নরওয়ে সরকারের কোনও ভূমিকা নেই। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নয় একজন নাগরিক বা ব্যক্তি হিসেবে অংসান সূচি যখন নোবেল পেয়েছিলেন তখন আমি খুশি হয়েছিলাম।’

নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমারের রাজনীতি অনেক জটিল এবং সামরিক বাহিনী এখনও ২৫ শতাংশ সংসদ নিয়ন্ত্রণ করে। মিয়ানমারে এখনও পুরাপুরি গণতন্ত্র আসেনি এবং অংসান সুচির ক্ষমতার সীমাবদ্ধতা আছে।’

এ সময় তিনি রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের সঙ্গে অগ্রহণযোগ্য ব্যবহারের কারণে আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারেরর ওপর চাপ তৈরি করার আহ্বান জানান।

/এসএসজেড/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম