যুক্তরাজ্যে আজীবন সম্মাননা পেলেন আবদুল গাফফার চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৫২আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৫২

সেন্ট্রাল লন্ডনের কেনসিংটন টাউন হলে আজীবন সম্মাননা পুরস্কার হাতে আবদুল গাফফার চৌধুরী ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীকে আজীবন সম্মাননা প্রদান করেছে যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশন। গত ১৮ ফেব্রুয়ারি সেন্ট্রাল লন্ডনের কেনসিংটন টাউন হলে এই বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও সাহিত্যিককে সম্মাননা দেওয়া হয়। দীর্ঘদিন ধরে তিনি যুক্তরাজ্য প্রবাসী।

বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একই অনুষ্ঠানে যুক্তরাজ্য সরকারের শিক্ষা কারিকুলাম ২০১৬-এর অধীনে জিসিএসই পরীক্ষায় ন্যূনতম ১০টি বিষয়ে ‘এ’/‘এ*’ এবং এ-লেভেল পরীক্ষায় ন্যূনতম তিনটি বিষয়ে ‘এ’/‘এ*’ প্রাপ্ত ৮৮ শিক্ষার্থীকেও সম্মাননা প্রদান করা হয়। যুক্তরাজ্যে বাংলাদেশি নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা ও এর ঐতিহ্যকে আরও ব্যাপকভাবে পরিচিত করানোর লক্ষ্যেই বাংলাদেশ হাইকমিশনের এই উদ্যোগ।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল কাওনাইন বলেছেন, ‘প্রতি বছরের মতো এবারও ব্রিটিশ বাংলাদেশি ছাত্রছাত্রীদের অসাধারণ কৃতিত্ব ব্রিটেনে বাংলাদেশ কমিউনিটির ভাবমূর্তি উজ্জ্বল করেছে।’ সম্মাননা প্রাপ্ত ছাত্রছাত্রীদের আগামী দিনের সম্ভাব্য নেতৃত্ব অভিহিত করে তিনি বলেন, ‘আজকের এই সম্মাননা স্মারক ভবিষ্যতে তাদের মানবিক বিকাশে সহায়ক হবে এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বন্ধুত্বের সেতুবন্ধনকে আরও সুদৃঢ় করবে।’

অনুষ্ঠানে অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুক্তরাজ্য সরকারের মিনিস্টার ফর এভিয়েশন লর্ড আহমেদ অব উইম্বলডন, বাংলাদেশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, হাউজ অব কমন্সের সদস্য পল স্কালি ও স্টিফেন টিমস, হাউজ অব লর্ডসের সদস্য লর্ড শেখসহ বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষক এবং বুদ্ধিজীবীরা।

/এসএসজেড/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম