আদালতের রায় বাংলায় না লেখায় প্রধান বিচারপতির দুঃখ প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০১৭, ১০:২২আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ১০:২২

শহীদ মিনারে শ্রদ্ধাজ্ঞাপনের পর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আদালতের রায় বাংলা ভাষায় না লেখায় দুঃখ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। একুশে ফেব্রুয়ারিতে সকাল পৌনে ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর আদালতে বাংলা ভাষার ব্যবহার নিয়ে তিনি মন্তব্য করেন।











প্রধান বিচারপতি বলেন, ‘সরকারি অধিদফতরগুলোয় বাংলা চালু হলেও আদালতে সেটা বাস্তবায়ন করা পুরোপুরি সম্ভব হয়নি। এজন্য আমরা খুবই দুঃখিত। অবশ্য হাইকোর্ট বিভাগের কয়েকজন বিচারক খুব সুন্দরভাবে বাংলায় রায় লিখছেন। এটা অন্যদের জন্য অনুসরণীয় হতে পারে। আপিল বিভাগেও আমরা এটি বাস্তবায়নের চেষ্টা করছি। প্রযুক্তির এই যুগে যদি কোনও ডিভাইস আসে যার মাধ্যমে আদালতে ঘোষণা করা রায় বাংলায় রূপান্তর হয়ে যাবে, তাহলে অনায়াসে বাংলা ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।’
২১ ফেব্রুয়ারিকে শোকের দিন উল্লেখ করে এসকে সিনহা বলেন, ‘আজকের দিন আমাদের জন্য শোকের। ১৯৫২ সালের এই দিনে আমরা বাংলা ভাষা পেয়েছি আমাদের ভাইদের রক্তের বিনিময়ে।’
এরপর ব্যক্তিগত একটি অভিজ্ঞতার কথা উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, ‘কয়েকদিন আগে আমার গ্রামের বাড়ি মৌলভীবাজারে গিয়েছিলাম। সেখানকার একজন অধ্যাপক আমাকে জানান, ঢাকা ছাড়াও বাংলা ভাষার জন্য লড়াই করে ভারতেও কয়েকজন নিহত হয়েছিলেন। তিনি সেই নামগুলো সংগ্রহ করে একটি গ্রন্থ লিখেছেন। এবারের বইমেলাতেই হয়তো সেটি প্রকাশ হতে পারে। এর ফলে বাংলা ভাষার ইতিহাস আরও সমৃদ্ধ হবে বলে আমি মনে করি।’

/এআরআর/আরজে/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম