শেষ দিনে বইমেলায় শিশু-কিশোর ও শিক্ষার্থীদের ভিড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৫১আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৫১

বইমেলা আজ পর্দা নামছে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা-২০১৭ এর। শেষ দিনের মেলা শুরু হয়েছে সকাল ১১টা থেকে। রোদ্র উজ্জ্বল দিনে মেলার গেট খোলার সঙ্গে সঙ্গে বাংলা একাডেমি প্রাঙ্গণে জমাতে শুরু করেছে শিশু, কিশোর ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা। বাবা-মা’র সঙ্গে মেলার শেষ দিনে এসেই তারা ব্যস্ত হয়ে পড়েছে পছন্দের বেই কেনায়।

বইমেলা মঙ্গলবার বেলা ১১টায় বইমেলা খুলে দেওয়া হয়। সাড়ে ১১টার মধ্যে মেলা প্রাঙ্গণ ভরে ওঠেছে। মূলত শিশু, কিশোর এবং স্কুলের শিক্ষার্থীরা দল বেধে বইমেলায় এসেছেন। মেলার শেষ দিন হওয়ায় তালিকা ধরে বই কিনছেন সবাই। এমন একজনের সঙ্গে কথা হয় বাংলা ট্রিবিউনের এ প্রতিনিধির। তিনি আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের শিক্ষার্থী। শেষ দিনের মেলায় আসা প্রসঙ্গে সে বলে, ‘যে বই যেগুলো কিনবো সেগুলো ২৫ ফেব্রুয়ারি মেলায় এসেছে। আজ সকালে ভিড় কম হবে মনে করে স্কুল শেষ করে চলে এসেছি।’

বইমেলা মেলা চত্বর ঘুরে আজ দেখা গেছে, বড় প্রকাশনা সংস্থার স্টলগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড়। পছন্দের বইটি কিনতে সবাই ব্যস্ত। এসেছেন বিদেশি নাগরিকরাও। এমন এক বিদেশি নাগরিককে তার দুই সন্তানকে নিয়ে মেলা ঘুরতে দেখা যায়। তিনি শিশু অঙ্গনে ঘুরে ঘুরে বর্ণমালা শেখার বই খুঁজছেন। এ সময় তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চাকরি সূত্রে আমি এ দেশের বাস করছি। শিশুদের বাংলা শেখার আগ্রহ থেকে ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের বই কিনছি।’

বইমেলা এদিকে, মেলা প্রাঙ্গণে রাজধানীর বিভিন্ন স্কুল থেকে ১৫ জনের একটি গ্রুপ বই মেলায় এসেছেন। তারা জানান, ‘পরীক্ষা থাকায় প্রথমদিকে এবারের মেলায় আসতে পারিনি। শেষ দিনের সকালটা আমরা নিজেদের মতো করে বই কেনার সুযোগ পাবো ভেবে এসেছি। এ সময় ধুলোটাও কম থাকে।’

কথা বলে জানা যায়, তারা মূলত হুমায়ুন আহমেদের মিসির আলী বইয়ের ভক্ত।

/ইউআই/এসএনএইচ/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম