গাবতলীতে পরিবহন শ্রমিক-পুলিশ সংঘর্ষে নিহত ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০১৭, ১০:৩৭আপডেট : ০১ মার্চ ২০১৭, ১২:৪৬

নিহত শাহ আলম

গাবতলীতে পরিবহন শ্রমিক-পুলিশ সংঘর্ষে শাহ আলম নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সকালে গাবতলী এলাকায় সংঘর্ষ চলাকালে গুলিতে তিনি নিহত হন।

গাবতলীতে পরিবহন শ্রমিক-পুলিশ সংঘর্ষে নিহত ১

নিহত শাহ আলম বৈশাখী পরিবহনের চালক। সকালে গুলিতে আহত হওয়ার পর তাকে স্থানীয় সেলিনা আক্তার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মঞ্জুরুল হক বলেন, 'এখানে যখন তাকে (শাহ আলম) নিয়ে আসা হয় হয় আমরা তার পালস পাইনি। আমারা তো মৃত ঘোষণা করতে পারি না। তাই সোহরাওয়াদী হাসপাতালে নিয়ে যেতে বলি।'

পরে অন্য শ্রমিকরা শাহ আলমের লাশ সোহরাওয়ার্দীতে না নিয়ে গাবতলী নিয়ে যায়। পুলিশ সেখান থেকে মৃতদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতারে পাঠিয়ে দেয়।  

এ বিষয়ে দারুস সালাম থানার ওসি সেলিম উজ্জামান জানিয়েছেন, লাশটি ঢামেক হাসপাতালে রাখা হয়েছে।

নিহত শাহ আলমের বাড়ি রাজবাড়িতে।

হাসপাতালে নেওয়ার পথে

মিরপুর জোনের ডিসি মাসুদ আহমেদের নেতৃত্বে সকাল সাড়ে ৯টার দিকে গাবতলী এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের অভিযানে মুখে পরিবহন শ্রমিকরা রাস্তা থেকে সরে যায়। এসময় কয়েকজনকে আটক করে পুলিশ।

ছবি: নাসিরুল ইসলাম।

/আরজে/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের