দেশে সিজারিয়ান অপারেশনে সন্তান প্রসবের হার বাড়ছে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০১৭, ১৭:৫৪আপডেট : ০২ মার্চ ২০১৭, ১৭:৫৮

সংসদে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম দেশে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান প্রসবের হার বাড়ছে। গত ২০১১ সালের তথ্য অনুযায়ী সিজারিয়ান অপারেশনে সন্তান প্রসবের হার ছিল ১৫ শতাংশ। ২০১৪ সালে তা বেড়ে দাঁড়ায় ২৩ শতাংশে। অর্থাৎ তিন বছরে এ হার ৮ শতাংশ বেড়েছে।
চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভের উদ্ধৃতি দিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বৃহস্পতিবার জাতীয় সংসদকে এ তথ্য জানান। সরকারি হাসপাতালের তুলনায় প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে তুলনামূলকভাবে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান প্রসবের হার অনেক বেশি বলে মন্ত্রী এ সময় জানান।
মন্ত্রী বলেন, ‘সরকারি হাসপাতালে প্রসবসেবা বাড়ানোর মাধ্যমে প্রাইভেট হাসপাতাল বা ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের হার কমানোর লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।
প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকগুলোর বিরুদ্ধে প্রসূতি সেবা বাণিজ্যের বিষয়ে সুনির্দিষ্ট কোনও অভিযোগ পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় বলে মন্ত্রী জানান।

এই সংসদ সদস্যের অপর এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রথম সারির গুণগত মানসম্পন্ন ৩০টি ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান দেশের চাহিদার ৯০ ভাগ পূরণ হয়ে থাকে। বাকি ১০ শতাংশ ঔষধ অন্যান্য মাঝারি ও ছোট  উৎপাদনকারী প্রতিষ্ঠান ও আমদানির মাধ্যমে পূরণ করা হয়।

বেগম আখতার জাহানের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কিডনি, ডায়ালাইসিস ও নিউরো সার্জারি চিকিৎসা অত্যন্ত জটিল, ব্যয়বহুল ও সময় সাপেক্ষ বিধায় উপজেলা পর্যায়ের হাসপাতালে ওই সুবিধা দেওয়া সম্ভব হয় না।’

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

/ইএইচএস/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম