হেফাজতে ইসলামের সুপারিশে পাঠ্যপুস্তক পরিবর্তন কেন অবৈধ নয়: হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০১৭, ১২:৪১আপডেট : ০৬ মার্চ ২০১৭, ১২:৪৪

হাইকোর্ট

হেফাজতে ইসলামের সুপারিশে পাঠ্যবই থেকে দেশের স্বনামধন্য লেখকদের লেখা বাদ দেওয়া কেন অবৈধ না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। শিক্ষাসচিব ও জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যানকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আনোয়ার হোসেনসহ দুইজনের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ রুল জারি করেন।

প্রসঙ্গত, বর্তমান শিক্ষাবর্ষে পাঠ্যবইয়ে যেসব পরিবর্তন আনা হয়েছে তা নিয়ে সমালোচনার ঝড় ওঠেছে। পাঠ্যবইয়ে হিন্দুত্ববাদের প্রচার চলছে-উগ্রবাদী সংগঠন হেফাজতে ইসলাম এমন দাবি তুলে পাঠ্যবই থেকে কিছু আধেয় সরিয়ে নিতে সরকারকে তালিকা দেয়। আর পাঠ্যবইয়ে এমন কিছু বিষয় সংযোজনের কথাও জানায় তারা।

কওমি মাদ্রাসাভিত্তিক এ সংগঠনটির লিখিত প্রস্তাবে মোট ২৯টি বিষয় সংযোজন ও বিয়োজনের কথা বলা হয়েছিল। এর মধ্যে এ দুটি লেখারও উল্লেখ ছিল। ২৭টি লেখা গ্রহণ ও বর্জন করা হলেও দেখা যায়, দাবি অনুযায়ী ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত থাকা অষ্টম শ্রেণির ‘রামায়ণ-কাহিনি’ (লেখক উপেন্দ্রকিশোর রায় চৌধুরী) এবং সপ্তম শ্রেণির ‘লালু’ (শরৎচন্দ্র চট্টোপাধ্যায়) গল্পটি রয়েই গেছে। পরবর্তীতে ছাপা বই বাতিল করা হয় এবং সংশোধনের পর নতুন করে ছাপা হয়।

 /ইউআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম