দুর্নীতিবিরোধী মানববন্ধনে অংশ নেবে আড়াই লাখ শিক্ষার্থী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০১৭, ২১:৪৫আপডেট : ০৮ মার্চ ২০১৭, ২১:৪৭

দুদক দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সারাদেশে একযোগে মানববন্ধন করার উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন(দুদক)। দেশের ৬৪ জেলার ২২ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের আড়াই লাখেরও বেশি শিক্ষার্থী এই মানববন্ধনে অংশগ্রহণ করবে। আগামী ১০ মার্চ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দেশব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানান,দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে দেশের ২২ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে দুদক গঠন করেছে সততা সংঘ। এর সদস্য, সাধারণ শিক্ষার্থী, সুশীল সমাজ, গণমাধ্যমকর্মীসহ সাধারণ জনগণকে নিয়ে এ মানববন্ধন করা হবে।
তিনি বলেন, ‘রাজধানীর উত্তরা থেকে ফার্মগেট-বাংলামোটর-শাহবাগ-মৎস্যভবন-কাকরাইল মোড়-বিজয়নগর হয়ে প্রেসক্লাব পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন পেশা ও শ্রেণির মানুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করবেন।  প্রেসক্লাবের সামনে  শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ, কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদ ও এএফএম আমিনুল ইসলাম, শিক্ষা সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা  মানববন্ধনে অংশগ্রহণ করবেন।’
দেশব্যাপী সততা সংঘের সদস্যদের আহ্বানে প্রায় দুই লাখ পঞ্চাশ হাজার শিক্ষার্থী (নবম ও দশম শ্রেণি), অভিভাবক, শিক্ষক, মানববন্ধনে উপস্থিত থাকবেন বলে আশা করছেন আয়োজকরা।

এদিকে মানববন্ধন কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য আজ (৮ মার্চ) সকালে কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ মতবিনিময় সভায় মিলিত হন। এসময় তিনি মানববন্ধনে আসা শিক্ষার্থীসহ সবার সর্বোচ্চ নিরাপত্তা, সহযোগিতা, উৎসাহ, উদ্দীপনা প্রদানে কর্মকর্তাদের নির্দেশ দেন।

/আরজে/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের