ফ্লাইওভারের গার্ডার দুর্ঘটনা: তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০১৭, ১৩:৩১আপডেট : ১৩ মার্চ ২০১৭, ১৭:১৬

ফ্লাইওভারের গার্ডার দুর্ঘটনা: তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

মালিবাগে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার দুর্ঘটনার কারণ তদন্ত করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) অতিক্তি প্রধান প্রকৌশলী (বাস্তবায়ন) আবুল কালাম আজাদকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন- এলজিইডি ডিজাইন শাখা ও ঢাকা বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ খলিলুর রহমান ও এলজিইডি ডিজাইন শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার আলী নূর। 

সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে এসে এ খবর দেন ঢাকা দক্ষিণ সিটি সকরপোরেশনের মেয়র সাঈদ খোকন।

ফ্লাইওভারের গার্ডার দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে সাঈদ খোকন (ছবি- ফোকাস বাংলা)

তিনি বলেন, দুর্ঘটনায় দোষীদের বিরুদ্ধে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এরপর মেয়র মালিবাগের নির্মাণাধীন ফ্লাইওভারের নিচের সড়ক পরিদর্শন করে তিনি অসন্তোষ প্রকাশ করেন।

মালিবাগে রেলগেট সংলগ্ন ফ্লাইওভারের গার্ডার ক্রেন দিয়ে তুলতে গিয়ে নিচে ছিটকে পড়ায় স্বপন নামে এক পথচারী (৪৩) নিহত হয়েছেন। পা হারিয়েছেন এক প্রকৌশলী ও আরেক পথচারী। রবিবার রাতে নির্মাণকাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। আহত দু’জন এখন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আহতদের মধ্যে একজন তমা কনস্ট্রাকশনের প্রকৌশলী পলাশ। অন্য পথচারীর নাম নুরুন্নবী (৪০)। দুর্ঘটনার সময় দায়িত্ব পালনে নিয়োজিত ছিলেন প্রকৌশলী পলাশ।

/ওএফ/এসটি/

আরও পড়ুন: রাজধানীতে ফ্লাইওভারের গার্ডার ছিটকে পড়ে নিহত ১

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি