শুরু হয়েছে ‘সৃজনশীল মেধা অন্বেষণ’ প্রতিযোগিতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০১৭, ০২:২২আপডেট : ১৪ মার্চ ২০১৭, ০২:২৫

সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা খুঁজতে সোমবার (১৩ মার্চ) শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে শুরু হয়েছে ‘সৃজনশীল মেধা অন্বেষণ’ প্রতিযোগিতা। আগামী ১৮ মার্চ উপজেলা পর্যায়ে দেশব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা হবে ৩০ মার্চ। এবারও এই প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত দেশসেরা ১২ জন মেধাবীকে পুরস্কার দেওয়া হবে।

সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার জন্য সোমবার (১৩ মার্চ) মেধা অন্বেষণ নীতিমালা ২০১২ সংশোধন করে নতুন নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।  

নীতিমালা অনুযায়ী, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ১৩ ও ১৪ মার্চ, উপজেলা পর্যায়ে ১৮, ১৯ ও ২০ মার্চ, জেলা পর্যায়ে ২২ মার্চ, ঢাকা মহানগরে ২৩ মার্চ, বিভাগীয় পর্যায়ে ২৪ মার্চ এবং জাতীয় পর্যায়ে ৩০ মার্চ সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় অংশ নেবেন।

ষষ্ঠ থেকে অষ্টম, নবম-দশম এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের পৃথক তিনটি বিভাগে ভাষা ও সাহিত্য, বিজ্ঞান, গণিত ও কম্পিউটার এবং বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

প্রত্যেক উপজেলা থেকে সেরা ১২ জন জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবেন। জেলার বিজয়ীরা বিভাগীয় প্রতিযোগিতায় অংশ নেবেন। চূড়ান্ত পর্যায়ে সাত বিভাগ ও ঢাকা মহানগরী থেকে নির্বাচিত ৯৬ জন জাতীয় পর্যায়ে ৩০ মার্চের প্রতিযোগিতায় অংশ নেবেন। সেরা ১২ মেধাবীর প্রত্যেককে সনদ ও এক লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে। 

এছাড়া উপজেলা পর্যায়ের সেরা ১২ জনের সবাইকে এক হাজার, জেলা পর্যায়ে সেরা মেধাবীদের দেড় হাজার এবং বিভাগীয় পর্যায়ে সেরা মেধাবীদের দুই হাজার টাকা করে পুরস্কার ও সনদ দেওয়া হবে। 

২০১৩ সাল থেকে শিক্ষা মন্ত্রণালয় দেশব্যাপী সৃজনশীল মেধা অন্বেষণে এ প্রতিযোগিতার আয়োজন করছে।

/এসএমএ/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম