বিমানবন্দরে যাত্রীদের নিরাপত্তা ও উন্নয়ন ফি নির্ধারণে কমিটি

চৌধুরী আকবর হোসেন
১৯ মার্চ ২০১৭, ২২:৫৯আপডেট : ১৯ মার্চ ২০১৭, ২৩:০৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেশের বিমানবন্দর ব্যবহারের ক্ষেত্রে যাত্রীদের উড়োজাহাজের ভাড়া ছাড়াও দিতে হবে যাত্রী নিরাপত্তা ফি ও বিমানবন্দর উন্নয়ন ফি। এই ফি নির্ধারণে একটি কমিটি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। রবিবার (১৯ মার্চ) মন্ত্রণালয়ে এয়ারলাইন্সগুলোর সঙ্গে বৈঠক করে ওই কমিটি গঠন করা হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যাত্রী নিরাপত্তা ফি ও বিমানবন্দর উন্নয়ন ফি আরোপের বিষয়ে আলোচনার জন্য রবিবার একটি বৈঠক করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল হাসনাত মো. জিয়াউল হককে প্রধান করে একটি কমিটি করা হয়। এই কমিটি অন্যান্য দেশের বিমানবন্দরের ফি যাচাই করে প্রতিবেদন দেবে। কমিটিতে অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি, সিভিল এভিয়েশনের প্রতিনিধি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতিনিধি, বেসরকারি এয়ারলাইন্সগুলোর প্রতিনিধিরা থাকবেন। বৈঠকে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, যাত্রীদের কাছ থেকে নির্দিষ্ট হারে ফি আদায়ের সিদ্ধান্ত নিতে যাচ্ছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। সরকারের পক্ষ থেকে টিকিট বিক্রির সময় এই ফি যাত্রীদের থেকে আদায় করবে এয়ারলাইন্সগুলো। সিভিল এভিয়েশন অথরিটি গত বছর এই ফি আরোপের প্রস্তাব দেয় মন্ত্রণালয়ে। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি ফি নির্ধারণের উদ্যোগ নেয় মন্ত্রণালয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্র জানায়, প্রাথমিকভাবে অভ্যন্তরীণ রুটের যাত্রীদের জন্য নিরাপত্তা ও উন্নয়ন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। আর যাত্রী নিরাপত্তা ফি সার্কভুক্ত দেশগুলোর যাত্রীদের জন্য ২০ ডলার এবং বাকি দেশগুলোর যাত্রীদের জন্য ১৫ ডলার নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রণালয়ে সূত্র জানায়, সিভিল এভিয়েশন অথরিটির পরিচালনা পর্ষদের ২২৫তম সভায় অতিরিক্ত ফি নির্ধারণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। পরিচালনা পর্ষদের সভায় পাকিস্তান, ভারত, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে আদায় করা নিরাপত্তা ফি ও বিমানবন্দর উন্নয়ন ফি’র হার তুলে ধরা হয়। এতে বলা হয়, পাকিস্তানে যাত্রীপ্রতি নিরাপত্তা ফি ১০ ডলার ও বিমানবন্দর উন্নয়ন ফি ১০ ডলার; ভারতে যাত্রীপ্রতি নিরাপত্তা ফি ১৫ ডলার ও বিমানবন্দর উন্নয়ন ফি ৫.১৮ ডলার; যুক্তরাষ্ট্রে যাত্রীপ্রতি নিরাপত্তা ফি ৫ ডলার ও বিমানবন্দর উন্নয়ন ফি ৪.৫ ডলার এবং যুক্তরাজ্যের অরহামটিস ভ্যালি বিমানবন্দরে যাত্রীপ্রতি নিরাপত্তা ফি ৬ পাউন্ড আদায় করা হচ্ছে। এর আলোকে সার্কভুক্ত দেশগুলোর ক্ষেত্রে যাত্রীপ্রতি নিরাপত্তা ফি ১৫ ডলার ও বিমানবন্দর উন্নয়ন ফি ১৫ ডলার এবং এর বাইরের দেশগুলোর জন্য যাত্রীপ্রতি নিরাপত্তা ফি ৩০ ডলার ও বিমানবন্দর উন্নয়ন ফি ৩০ ডলার নির্ধারণ করার প্রস্তাব করা হয়। এরপর প্রস্তাবটি অনুমোদনের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানো হয়। মন্ত্রণালয় অনুমোদন দিলে প্রত্যেক যাত্রীর কাছ থেকে বিমানবন্দর উন্নয়ন ও যাত্রী নিরাপত্তা ফি নামে আলাদা দু’টি ফি আদায় করা হবে।
এ প্রসঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল হাসনাত মো. জিয়াউল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজকে একটি বৈঠক হয়েছে। প্রাথমিক আলোচনা হয়েছে এবং একটি কমিটি করা হয়েছে। এ কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।’
জিয়াউল হক বলেন, ‘সারাবিশ্বেই বিমানবন্দরে সিকিউরিটি চার্জ আরোপ করা হয়। সিকিউরিটি ব্যয় এখন অনেক বেড়ে গিয়েছে। আমাদের বিমানবন্দরের নিরাপত্তা ব্যয়ও বেড়ে গিয়েছে। এজন্য প্রতিটি যাত্রীর জন্য নির্দিষ্ট হারে ফি নির্ধারণ করা হবে। তবে এই ফি যাত্রীদের থেকে নেবে এয়ারলাইন্সগুলো। পরবর্তী সময়ে তাদের মাধ্যমেই সরকার এই টাকা পাবে।’

আরও পড়ুন-

গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের উদ্যোগ পররাষ্ট্র মন্ত্রণালয়ের

আতঙ্ক-শঙ্কায় বেড়েছে র‌্যাব পুলিশের তল্লাশি চৌকি

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি