শাহজালালে দর্শনার্থী প্রবেশে ১৪ দিনের নিষেধাজ্ঞা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৭, ১৩:১৬আপডেট : ২৮ মার্চ ২০১৭, ১৪:৩২

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দর্শনার্থী (যাত্রীদের স্বজন) প্রবেশে ১৪ দিনের সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে সিভিল এভিয়েশন অথরিটি। এর ফলে আজ মঙ্গলবার (২৮ মার্চ) থেকে  ১০ এপ্রিল পর্যন্ত বিমানবন্দরের দর্শনার্থী প্রবেশ করতে পারবেন না। ঢাকায় অনুষ্ঠিতব্য ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলন উপলক্ষে বিমানবন্দরের নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এ সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।  

সিভিল এভিয়েশন অথরিটির জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এটা সাময়িক নিষেধাজ্ঞা। ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলন উপলক্ষে বিমানবন্দরের নিরাপত্তা জোরদারের করার অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্মেলন শেষে আবার দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে।’

জানা গেছে, বিপুল সংখ্যক বিদেশি ভিআইপি অতিথির নিরাপত্তা নিশ্চিত করতে সোমবার (২৭ মার্চ) জরুরি বৈঠক করে সিভিল এভিয়েশন। বৈঠকে নিরাপত্তা-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সিদ্ধান্ত নেওয়া হয়। 

প্রসঙ্গত, বাংলাদেশ জাতীয় সংসদ ও আইপিইউর যৌথ উদ্যোগে আগামী ১-৫ এপ্রিল ঢাকায় ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে যোগ দিতে  আসছেন ১৩১টি দেশের স্পিকার, ডেপুটি স্পিকার ও সংসদ সদস্যসহ প্রায় দেড় হাজার অতিথি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করবেন। আয়োজক দেশ হিসেবে সম্মেলনে সভাপতিত্ব করবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

/সিএ/এফএস/ 

আরও পড়ুন- 

‘জঙ্গি নির্মূল করুন, নইলে আমার মতো আরও মায়ের বুক খালি হবে’
মুক্তিযোদ্ধাদের সুবিধা দেওয়ার কথা জানে না চিকিৎসা কেন্দ্রগুলো

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম