জার্মানির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান স্পিকারের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০১৭, ১৬:৩৪আপডেট : ০৩ এপ্রিল ২০১৭, ১৬:৪০

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী (ছবি: সংগৃহীত) বাংলাদেশে বিনিয়োগের জন্য জার্মানির ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সোমবার ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলনে অংশগ্রহণকারী জার্মান সংসদীয় দলের প্রতিনিধি দলের প্রধান ড. ল্যামের্ট নরবার্টের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

আইপিইউ সম্মেলন চলাকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এই সাক্ষাৎ হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জার্মান  বিনিয়োগকারীদের বিনিয়োগের আমন্ত্রণ জানান। একইসঙ্গে পাটজাত দ্রব্য, ওষুধ, তৈরি পোশাকশিল্প, বিদ্যুৎ, নবায়নযোগ্য বিদ্যুৎ,  জ্বালানি ও চামড়া শিল্পে  বিনিয়োগের আহ্বান জানান।

জার্মান পার্লামেন্টের প্রেসিডেন্ট প্রতিনিধি দলের প্রধান নরবার্ট সাক্ষাৎকালে বলেন, ‘জার্মানি ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিন থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। জার্মানি দীর্ঘদিন থেকে বাংলাদেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে।’ তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন এবং সন্ত্রাসবাদকে একটি বৈশ্বিক সমস্যা হিসেবে আখ্যায়িত করেন। তিনি এ সমস্যা আন্তর্জাতিকভাবে সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।

/ইএইচএস/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম