পহেলা বৈশাখ উপলক্ষে জবিতে ব্যাপক প্রস্তুতি

জবি প্রতিনিধি
০৮ এপ্রিল ২০১৭, ০০:৫৭আপডেট : ০৮ এপ্রিল ২০১৭, ০০:৫৭

পহেলা বৈশাখ উপলক্ষে জবিতে ব্যাপক প্রস্তুতি পহেলা বৈশাখ সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি ) চলছে বর্ণাঢ্য প্রস্তুতি। বৃহস্পতিবার সমগ্র ক্যাম্পাস ঘুরে পহেলা বৈশাখকে আমন্ত্রণ জানানোর এসব কর্মযজ্ঞ লক্ষ্য করা যায়। প্রতিবারের মতো এবারও একটি থিম বা স্লোগানকে ঘিরে সাজানো হচ্ছে জবির বৈশাখী সব আয়োজন। এবারের নববর্ষে জবির থিম হলো ‘মাছে ভাতে বাঙালি’। এ থিমকে লক্ষ্য রেখেই বিশাল আকারের প্রতিকী ইলিশ মাছ দিয়ে সাজানো হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার কার্যক্রম। সঙ্গে অনুসাঙ্গিক সহায়ক তো থাকছেই।

এ ধরনের থিম ব্যবহার করার কারণ জানতে চাইলে জবির উপাচার্য ড. মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগে আমাদের কাছে ভাতের বিষয়টি প্রাধান্য ছিল। আমরা প্রথমে অন্নের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ন হলাম। এরপর আমরা এখন মাছের ক্ষেত্রেও বেশ অগ্রগতি লাভ করেছি। মাছ উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে চতুর্থ অবস্থানে চলে এসেছে। আমরা এ দুটিকেই এক সঙ্গে উদযাপন করব।’

তিনি আরও বলেন, ‘আমরা এক সময় বলতাম মাছে ভাতে বাঙালি, এটা কোনও সময়ই আক্ষরিক অর্থে ছিল না বরং এটা রূপক অর্থে ছিল। কিন্তু এটাকে এখন আমরা বাস্তবে রূপদান করতে পেরেছি। এখন এমন কোনও মানুষ নেই যারা মাছ-ভাত পাচ্ছে না। তাই আমাদের এবারের থিম হিসেবে করা হয়েছে ২০ ফুটের বেশি লম্বা একটি ইলিশ মাছ এবং সঙ্গে অন্যান্য ব্যানার, ফেস্টুন ও মুখোশ ’

যেহেতু এবার মঙ্গল শোভাযাত্রাকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করা হয়েছে তাই এবার কোনও বিশেষত্ব থাকবে কি না জানতে চাইলে জবির উপাচার্য বলেন, ‘আমরা প্রতিবছর চেষ্টা করি সবচেয়ে ভালো করে আয়োজন করার। এবার আরও ব্যাপক পরিসরে আমরা আয়োজন করব। পুরোনো ঢাকার প্রায় ৩০০ শতাধিক শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করবে। এতে তিন শতাধিক মুখোশ, প্লেকার্ডসহ বাঙালি সাজ-সজ্জার যেসব উপকরণ আমরা ব্যবহার করি এসব থাকবে। তবে এবার এর সঙ্গে বিভিন্ন সচেতনতামূলক প্লেকার্ড থাকবে। সর্বোপরি আয়োজনের দিক থেকে এবার সবচেয়ে ব্যাপকভাবে করা হবে।’

পহেলা বৈশাখ উপলক্ষে জবিতে ব্যাপক প্রস্তুতি মঙ্গল শোভাযাত্রাকে সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার যে কয়েকটি কারণ ইউনেস্কো উল্লেখ করেছে তার মধ্যে প্রধান হচ্ছে, এ প্রতিকী শোভাযাত্রার মাধ্যমে অশুভকে দূর করা, সত্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক সংস্কৃতির প্রতীক। এই শোভাযাত্রার মাধ্যমে বাঙালির ধর্ম, বর্ণ, লিঙ্গ, জাতিগত সব ধরনের বৈশিষ্ট্য এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে হস্তান্তরিত হচ্ছে।

উল্লেখ্য, ১৯৮৯ সালে সামরিক স্বৈরশাসনের হতাশার দিনগুলোতে তরুণেরা এ মঙ্গল শোভাযাত্রার রীতিটি শুরু করেছিল। শিক্ষার্থীরা অমঙ্গলকে দূর করার জন্য বাঙালির নানা ধরনের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক, প্রাণির প্রতিকৃতি ও মুখোশ নিয়ে শোভাযাত্রা করেছিল। সেই থেকে আজও দেশে ও দেশের বাইরে প্রায় প্রতিটি বাঙালি এমনকি বাংলা অনুরাগী কিছু বিদেশীরাও বেশ আগ্রহ নিয়ে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা ও অন্যান্য আচার অনুষ্ঠান নিয়মিত পালন করে আসছেন।

/জেকেআর/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম