উগ্রবাদ সম্পর্কিত পোস্ট অপসারণ করবে ফেসবুক: তারানা হালিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০১৭, ১২:০৫আপডেট : ১০ এপ্রিল ২০১৭, ১২:০৫

তারানা হালিম নারীর প্রতি সহিংসতা, জঙ্গিবাদ, ধর্মীয় উগ্রবাদ সম্পর্কিত যেকোনো ধরনের পোস্ট আবেদনের প্রেক্ষিতে অপসারণ করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ রাজি হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম।

সোমবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এ সময় মন্ত্রণালয়ে সচিব শ্যাম সুন্দর শিকদার উপস্থিত ছিলেন। গত ৩০ মার্চ ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশের একটি প্রতিনিধি দল বৈঠক করেছে।

তারানা হালিম বলেন, ‘ফেসবুকে আমাদের সংসদ সদস্যদের নামে ভুয়া ফেসবুক আইডি আছে। আমরা তালিকা পাঠালে ফেসবুক কর্তৃপক্ষ ভুয়া আইডিগুলো বন্ধ করে দেবে। এ জন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণলয়ের পক্ষ থেকে স্পিকারের কাছে তালিকা চাওয়া হয়েছে। যত তাড়াতাড়ি এ তালিকা পাওয়া যাবে তত তাড়াতাড়ি পাঠানো হবে।’

তিনি আরও বলেন, ‘জঙ্গিবাদ, সন্ত্রাস ও নারীর প্রতি সহিংসতার বিষয়ে ফেসবুকে পোস্টদাতাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে আলোচনা করতে স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে একটি প্রতিনিধি দল যাবে। আমরা যা চেয়েছি প্রায় সব বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষ সম্মত হয়েছে। আমরা চাওয়া এমন কোনও বিষয়ের সঙ্গে তারা দ্বিমত করেনি। আমরা যদি ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে এ সম্পর্ক বজায় রাখতে পারি তাহলে প্রয়োজনে তাদের কাছ থেকে যেকোনো সুবিধা পেতে পারি। এখন তারা কতটুকু বাস্তবায়ন করতে তা পর্যালোচনা বিষয়।’

/এসআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের