আফসানা মিমির বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালো বিকেএসপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০১৭, ১৩:৪৫আপডেট : ১১ এপ্রিল ২০১৭, ১৩:৪৫

আফসানা মিমি বকেয়া পরিশোধ না করায় কৃষ্ণচূড়া প্রডাকশন লিমিটেডের প্রযোজক ও পরিচালক এবং অভিনেত্রী আফসানা মিমির বিরুদ্ধে আইনি (লিগ্যাল) নোটিশ পাঠিয়েছে বিকেএসপি।

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিকেএসপির আইন উপদেষ্টা মো. মনজুর আলম ডাকযোগে লিগ্যাল নোটিশটি পাঠান। বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন মো. মনজুর আলম।

লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়েছে, ২০১৩ সালের ১০ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত মোট ৪ মাস ২১ দিন পর্যন্ত কৃষ্ণচূড়া প্রডাকশন মুক্তিযুদ্ধভিত্তিক ‘রান’ চলচ্চিত্র নির্মাণের জন্য বিকেএসপির বিভিন্ন স্থাপনা ব্যবহার করে। যেমন প্লে গ্রাউন্ড, ড্রেসিং রুম, ডাইভিং প্যাড, সুইমিং পুল, লাইব্রেরি, জিমনেশিয়াম, ইনডোর ক্রিকেট ডোর, ক্যাফেটারিয়া, ইন্টারন্যাশনাল হোটেলের ৮টি এসি ও ভিআইপি রুম। এ জন্য প্রডাকশন কর্তৃপক্ষের কাছে বিল বাবদ ৪ লাখ ৫২ হাজার পাওনা রয়েছে। বিকেএসপি লিখিতভাবে পাওনা পরিশোধ করতে বললেও তা তিনি পরিশোধ করেননি।

নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে পাওনা পরিশোধ না করলে আইন অনুযায়ী আফসানা মিমির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

/এসআইটি/এসএনএইচ/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম