‘কওমি পাঠ্যক্রম ও যুগের চাহিদা’ শীর্ষক বৈঠকি শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০১৭, ১১:৩৯আপডেট : ২৯ এপ্রিল ২০১৭, ১১:৪৫

বাংলা ট্রিবিউন বৈঠকি কোরআন এবং হাদিসের আলোকে চৌদ্দশ বছর আগে এ শিক্ষা শুরু। এটি ধর্মীয় শিক্ষা এবং একটি পর্যায়ে গিয়ে দ্বীন-ই শিক্ষাই প্রধান। জামিয়া আরাবিয়্যা দারুল উলুম মাদ্রাসার। জামিয়া আরাবিয়্যা দারুল উলুম মুহাদ্দিস মাওলানা ওয়ালী উল্লাহ আরমান  বাংলা ট্রিবিউনের এ বৈঠকিতে এ কথা বলেন। ‘কওমি পাঠ্যক্রম ও যুগের চাহিদা’ শীর্ষক বৈঠকীতে পাঠ্যসূচি বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন, কওমি মাদ্রাসা বোর্ডের প্রণিত বাংলা ইংরেজি, অংক, ইতিহাস পড়ানোর পামাপাশি আরবি ও হাদিস পড়ানো হয়। প্রাথমিক পযায়ে জাতীয় পাঠ্যক্রমের বইও অনেকে পড়ে।

কওমি মাদ্রাসার সনদের সরকারিভাবে স্বীকৃতির ঘোষণাসহ নানা বিষয় নিয়ে আজ শনিবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে বাংলা ট্রিবিউনের বিশেষ বৈঠকি।  মিথিলা ফারজানার সঞ্চালনায় এবারের বৈঠকিতে অংশ নিচ্ছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের অধ্যাপক ড. সলিমুল্লাহ খান, গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক ফিরোজ আহমেদ, জামিয়া আরাবিয়্যা দারুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, বাংলা ট্রিবিউনের জ্যেষ্ঠ প্রতিবেদক সালমান তারেক শাকিল ও বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল।

প্রসঙ্গত, কওমি মাদ্রাসার দাওরায়ে হাদীসের সনদকে মাস্টার্স (ইসলামিক স্টাডিজ এবং আরবি) সমমান দেওয়ার পর প্রথম পরীক্ষা হতে যাচ্ছে আগামী ১৫ মে। চলতি শিক্ষাবর্ষ থেকেই অভিন্ন প্রশ্নপত্রে একসঙ্গে সব বোর্ডের আওতাধীন মাদ্রাসাগুলোতে দাওরায়ে হাদীসের পরীক্ষা নেওয়া হবে। এজন্য গঠন করা হয়েছে ‘আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ নামে নতুন একটি সংস্থা।

/ইউআই/এফএএন/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম