হাওর অঞ্চলের সমস্যার স্থায়ী সমাধানের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০১৭, ২২:৩১আপডেট : ০৫ মে ২০১৭, ২২:৩৮

শাহবাগে হাওরের পাশে বাংলাদেশ শীর্ষক গণসমাবেশ (ছবি- ফোকাস বাংলা) অবিলম্বে হাওরাঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করে ওই অঞ্চলের সমস্যা সমাধানের জন্য স্থায়ী ব্যাবস্থা নেওয়ার দাবি জানিয়েছে রাজনৈতিক, পেশাজীবী ও সামাজিক সংগঠন। শুক্রবার (৫ মে) রাজধানীর শাহবাগে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সমাজের বিভিন্ন স্তরের পেশাজীবী সংগঠন ‘হাওরের পাশে বাংলাদেশ’ শীর্ষক এক গণসমাবেশের আয়োজন করে শুক্রবার। আয়োজক সংগঠনের মধ্যে রয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ (সিপিবি), ক্ষেত মজুর সমিতি, হাওর অঞ্চলবাসী, বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টিটিভ অ্যাসোসিয়েশন, ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ও বাংলাদেশ কৃষক সমিতি।
গণসমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি (সিপিবি) মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বক্তব্য রাখেন। তারা বলছেন, হাওর অঞ্চলের সংকট সারাদেশের জন্যই সংকট।
সমাবেশে বক্তারা আগামী এক বছরের জন্য হাওরের এলাকার সব ধরনের কৃষিঋণ, এনজিও ঋণ ও মহাজনি ঋণ মওকুফের দাবি জানান। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের খাদ্য, কর্মসংস্থান ও চিকিৎসাসেবা দেওয়ার দাবি করেন সরকারের কাছে। এছাড়া নদীর নাব্যতা কমে যাওয়া, উন্নয়নের নামে হাইওয়ে তৈরি করে পানি প্রবাহে বাঁধা তৈরি করাকে এই সংকটের অন্যতম কারণ হিসেবে দায়ী করেন বক্তারা।
হাওরের পাশে বাংলাদেশ শীর্ষক গণসমাবেশে সঙ্গীত পরিবেশন করছেন শিল্পীরা (ছবি- ফোকাস বাংলা) সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘হালের বলদের আশ্রয়ের জন্য গৃহস্থরা আছে। কিন্তু আমাদের হাওরের মানুষদের পাশে আজ কেউ নেই্।’ তিনি আরও বলেন, ‘দেশের ১৬ শতাংশ ধান হাওর অঞ্চল থেকে আসে। হাওর না বাঁচলে এ দেশ বাঁচবে না।’
বাসদ নেতা খালেকুজ্জামান হাওর অঞ্চলে ক্যান্টনমেন্ট স্থাপনের সিদ্ধান্তের সমালোচনা করে সরকারকে হাওরের সমস্যাকে জাতীয় সমস্যা হিসেবে সমাধানের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
‘হাওর অঞ্চলবাসী’ সংগঠনের পক্ষ থেকে হালিম দাদ গণসমাবেশে বলেন, ‘হাওরের সমস্যাগুলোকে সঠিক ভাবে তুলে ধরুন। সরকারকে বাধ্য করুন তাদের পাশে দাঁড়াতে।’ এখন পর্যন্ত সরকার পক্ষের কোনও শীর্ষ নেতা হাওর অঞ্চল পরিদর্শন না করার তীব্র সমালোচনা করেন হালিম দাদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী হাওরকে সমগ্র বাংলাদেশের প্রতিচ্ছবি হিসেবে উল্লেখ করে বলেন, ‘উন্নয়নের জোয়ারে হাওর ডুবছে, শ্রমিক ডুবছে, কৃষক ডুবছে, সুন্দরবনও ডুবছে। এই উন্নয়ন দেশের হাতেগোণা মানুষের উন্নয়ন, এই দেশের শ্রমিক ও কৃষকের উন্নয়ন নয়।’
সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমরা ত্রাণ নয়, পরিত্রাণ চাই। ত্রাণের নামে লুটপাট হচ্ছে, এই লুটপাট বন্ধ করতে হবে।’
সমাবেশের পর উদীচীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা সঙ্গীত পরিবেশন করেন।

আরও পড়ুন-

সাংবাদিকের কলম বন্ধে রকমারি মামলা

কী থাকছে বিএনপির ‘ভিশন ২০৩০’-এ?
বাংলাদেশের ‘বনসু’ থেকে বিশ্বখ্যাত হুগো বস

/কেআরএম/এসএমএ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি