সাফাতের বাড়িতে পুলিশি তল্লাশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০১৭, ১২:০৮আপডেট : ০৯ মে ২০১৭, ১৪:১১

সাফাত আহমেদের বাড়ির সমানে পুলিশ
বনানীতে একটি হোটেলে দুই তরুণীকে ধর্ষণ মামলার অন্যতম আসামি সাফাত আহমেদের বাড়িতে মঙ্গলবার সকালে পুলিশ অভিযান চালায়। তবে সেখানে তাকে পাওয়া যায়নি। প্রায় ঘণ্টাখানেক তল্লাশি চালিয়ে পুলিশ বাড়ি থেকে বের হয়ে যায়। সাফাত আহমেদ আপন জুয়েলার্সের মালিকের ছেলে।

সাফাতের বাড়িতে পুলিশি তল্লাশি

সকাল ১১টা ২৫ মিনিটে প্রথমে বনানী থানার দুজন এসআই মোটরসাইকেলে করে সাফাতের বাসায় যায়। এরপর বনানী থানা পুলিশের এসআই একটি টিম নিয়ে ওই বাড়িতে প্রবেশ করে। গুলশান-২ এর ৬২ নম্বর রোডের 'আপন ঘর' বাড়িতে প্রবেশ করে ছয় জন পুলিশ। বাড়িটির হোল্ডিং নম্বর এন ডব্লিউ (সি)। তবে সাফাতকে না পেয়ে তারা বের হয়ে আসে।

সাফাতের বাবা দিলদার আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, সাফাতের নানা বাড়ি সিলেটেও ডিবি পুলিশ আজ (মঙ্গলবার) অভিযান চালিয়েছে।

সাফাত আহমেদ

তিনি বলেন,  ‘সে বাসায় নেই। গতকাল (সোমবার) সকালে সে বের হয়েছে। এখন সে কোথায় আছে আমি জানি না। পুলিশ আমার বাসায় তল্লাশি চাল্লাছে।’

বনানী থানার পুলিশের দলটি সাফাত আহমেদের বাড়ি থেকে দুপুর ১২টা ৫৮ মিনিটে বের হয়ে যায়। বাসায় সাফাতকে না পাওয়ার পর তার পাসপোর্টটি খোঁজে পুলিশ। তবে সেটিও তার বাসায় পাওয়া যায়নি।

সাফাতের বাড়িতে পুলিশি তল্লাশি

সাফাত বাসায় আছে-গণমাধ্যমে আসা এমন খবর সত্য নয় বলে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা। পুলিশ জানিয়েছে, সোমবারও আমরা সাফাতের বাড়িতে রেইড দিয়েছিলাম। এখন মামলার অন্য আসামিদের ধরার জন্য অভিযান চালানো হচ্ছে।

/এআরআর/এসএমএন/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিল্পকলায় শেষ হলো ‘বেণুকা’ রাগে, সুরে, শ্রুতির নিবিড়তায় নজরুল
শিল্পকলায় শেষ হলো ‘বেণুকা’ রাগে, সুরে, শ্রুতির নিবিড়তায় নজরুল
বৈশ্বিক উষ্ণায়ন ঠেকাতে বিমানের রুট বদলে নতুন পরীক্ষা
বৈশ্বিক উষ্ণায়ন ঠেকাতে বিমানের রুট বদলে নতুন পরীক্ষা
যুদ্ধের মধ্যেই বিশাল গ্যাস মজুতের সন্ধান পেলো ইরান
যুদ্ধের মধ্যেই বিশাল গ্যাস মজুতের সন্ধান পেলো ইরান
শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা
শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা
সর্বাধিক পঠিত
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি