২২ মে থেকে ঢাকা-খুলনা-কলকাতা রুটে বাস চলাচল শুরু

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ মে ২০১৭, ১৩:৩৭আপডেট : ১৬ মে ২০১৭, ১৩:৪১

খুলনা-কলকাতা নতুন বাস সার্ভিস (ফাইল ছবি)

আগামী ২২ মে থেকে ঢাকা-খুলনা-কলকাতা রুটে বাস চলাচল শুরু হবে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের (বিআরটিসি) সহযোগিতায় গ্রিনলাইন পরিবহন ঢাকা থেকে এ সার্ভিস চালু করছে।

বিআরটিসির চেয়ারম্যান মিজানুর রহমান ২২ মে সকালে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করবেন।

১৫ মে এ রুটে বাস চলাচলের কথা থাকলেও ভারতীয় কর্তৃপক্ষের এ সংক্রান্ত কার্যক্রম শেষ না হওয়ায় তা পিছিয়ে যায়।

গ্রিনলাইন পরিবহনের জেনারেল ম্যানেজার আব্দুস সাত্তার জানান, মাওয়া হয়ে কলকাতায় যাওয়া এটাই হবে প্রথম কোনও বাস সার্ভিস। পদ্মা সেতু চালু হলে সময় কমে যাবে। মাওয়া হয়ে সড়কপথে দূরত্ব একটু বেশি হলেও সময় কম লাগবে। বাসটি ঢাকা থেকে মাওয়ায় আসবে মাত্র আড়াই ঘণ্টায়। আর ঢাকা থেকে ৮ ঘণ্টা লাগবে খুলনা হয়ে বেনাপোল যেতে। আরও দুই ঘণ্টায় সরাসরি কলকাতা। ঢাকা থেকে সরাসরি বাস যাবে কলকাতায়। যাত্রাপথে কোনও পরিবর্তন করতে হবে না।

তিনি বলেন, গ্রিনলাইন পরিবহন ও বিআরটিসির যৌথ উদ্যোগে সপ্তাহে একদির পর পর এ বাস ঢাকা-খুলনা-কলকাতার মধ্যে সরাসরি চলাচল করবে বলেও উল্লেখ করেন তিনি। খবর বাসস।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের