অটিস্টিক শিশুদের জন্য বিশেষায়িত শিক্ষক নিয়োগের সুপারিশ সংসদীয় কমিটির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০১৭, ১৬:৫০আপডেট : ১৮ মে ২০১৭, ১৬:৫২

জাতীয় সংসদ ভবন অটিস্টিক শিশুদের জন্য  বিশেষায়িত শিক্ষক নিয়োগের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে সুনির্দিষ্ট কারিকুলাম প্রণয়নের সুপারিশ করা হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত দশম জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটির সভাপতি মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, মনোরঞ্জন শীল গোপাল, আয়েশা ফেরদাউস, মো. হাবিবে মিল্লাত, শেখ হাফিজুর রহমান, মো. আব্দুল মতিন, বেগম লুৎফা তাহের ও সৈয়দা সায়রা মহসীন অংশ নেন।

কমিটি আসন্ন ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতে বাজেট বাড়ানোর সুপারিশ করে। এছাড়া দুরারোগ্য লিভার সিরোসিস ও ক্যান্সার রোগে আক্রান্ত অসহায় রোগীদের  সমাজসেবা অধিদফতরের আর্থিক সহযোগিতার চেক স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় করে বিতরণের সুপারিশ করা হয়।

বৈঠক সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সেবাগুলোকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করার  আহ্বান জানানো হয়।

ইএইচএস/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের