রমজানের চাঁদ দেখা কমিটির সভা শুক্রবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০১৭, ১৮:৩৫আপডেট : ২৫ মে ২০১৭, ১৮:৩৫

রমজান শুরুর তারিখ নির্ধারণ, রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনাসহ এ বিষয়ে সিদ্ধান্ত নিতে শুক্রবার (২৬ মে) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এদিন সন্ধ্যা ৭টা ১৫মিনিটে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিতব্য সভায় সভাপতিত্ব করবেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

ঈদের চাঁদ দেখা বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন এ তথ্য জানান। তিনি বলেন, ‘ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানসহ জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যরা সভায় উপস্থিত থাকবেন।’

জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন বলেন, ‘বাংলাদেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে, তা টেলিফোন ও ফ্যাক্স নম্বরে জানানো যাবে। টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।’

উল্লেখ্য, হিজরি সনের রমজান পবিত্র মাস হিসেবে গণ্য করে থাকে বিশ্বের মুসলিম সম্প্রদায়। মাস জুড়ে রোজা রাখার পর উদযাপন করে ঈদুল ফিতর।

/সিএ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি