দেশে প্রতিবছর ধূমপানের ক্ষতির শিকার এক কোটি নারী: মানস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০১৭, ১৭:৫৭আপডেট : ২৯ মে ২০১৭, ১৮:০১

মানস এর আলোচনা সভায় পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ অন্য অতিথিরা

বাংলাদেশে পুরুষদের তুলনায় নারীরা অনেক কম মাত্রায় ধূমপান করেন। তবুও প্রতিবছর পুরুষদের পরোক্ষ ধূমপানে ক্ষতির শিকার হচ্ছেন অধূমপায়ী ১ কোটি নারী।  এ তথ্য জানিয়েছে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস)। সংস্থাটি বলছে, পৃথিবীতে মানুষের অকাল মৃত্যুর বেশিরভাগ কারণই তামাক।  

সোমবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে 'বিশ্ব তামাক মুক্ত দিবস-২০১৭' উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান মানসের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. অরূপ রতন চৌধুরী।

ডা. অরূপ রতন চৌধুরী বলেন, মানুষের মৃত্যুর ৮টি প্রধান কারণের মধ্যে ৬টির সঙ্গেই তামাক জড়িত। তাই তামাকের উৎপাদন ও ব্যবহার বন্ধ করতে হবে। বাংলাদেশে এখনও তামাক উৎপাদনের হার তুলনামূলক অনেক বেশি।  এসময় তামাকের ওপর বাড়তি কর আরোপের দাবিও তোলেন তিনি।

তিনি জানান, ইদানিং দেখা যাচ্ছে অনেকে তামাকের সিগারেট ছেড়ে দিতে ই-সিগারেট ব্যবহার করেন। অথচ তাদের জানা প্রয়োজন তামাকের সিগারেটের তুলনায় ই-সিগারেট শরীরের জন্য বেশি ক্ষতিকর। ফলে ই-সিগারেটের ব্যবহার বন্ধের উদ্যোগ নিতে হবে এবং সাধারণ মানুষকে সচেতন করতে হবে।  

তিনি বলেন, পুরুষের ধূমপানের কারণে অধুমপায়ী ১ কোটি নারী প্রতিবছর ক্ষতিগ্রস্ত হচ্ছেন।  প্রতিবছর তামাক ব্যবহারের কারণে এক লাখ মানুষের মৃত্যু হয়। এছাড়া বাংলাদেশে ৪ কোটি ৬০ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ ধোঁয়া ও ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্য ব্যবহার করে থাকে।

সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেন, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। ঈদের পরে ঢাকাতে ধূমপান ও মাদকবিরোধী অভিযান জোরালো করা হবে। এরই ফলশ্রুতিতে প্রকাশ্যে ধূমপানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভ্রাম্যমাণ আদালত কাজ করবে বলেও জানান তিনি।

মানসের সভাপতি ড. অরূপ রতন চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ ও মানসের সাধারণ সম্পাদক ইলিয়াস কাঞ্চন প্রমুখ।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম