শ্রমিক কল্যাণ তহবিলে সাড়ে ১৯ কোটি টাকা দিলো গ্রামীণফোন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০১৭, ১৭:২৬আপডেট : ৩১ মে ২০১৭, ১৯:৩১

প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর হাতে শ্রমিক কল্যাণ তহবিলে গ্রামীণফোনের চেক হস্তান্তর

মোবাইল কোম্পানি গ্রামীণফোন তাদের লাভের প্রায় সাড়ে ১৯ কোটি টাকা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রদান করেছে।
গ্রামীণফোনের প্রধান মানবসম্পদ কর্মকর্তা কাজী মুহাম্মদ শাহেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বুধবার (৩১ মে) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর সঙ্গে সাক্ষাৎ করে ১৯ কোটি ৪২ লাখ ৬২ হাজার ৭৯১ টাকার চেক হস্তান্তর করেন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন অনুযায়ী গ্রামীণফোনের ২০১৬ সালের মোট লাভের পাঁচ শতাংশের এক দশমাংশ পরিমাণ অর্থ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রদান করে।
গ্রামীণফোন লিমিটেড গত ২০১৩ সাল থেকে শ্রমিকদের কল্যাণে ব্যয়ের লক্ষ্যে প্রতিবছর লাভের নির্দিষ্ট পরিমাণ অর্থ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রদান করে আসছে।
গত চার বছরে তারা এ তহবিলে মোট ৭০ কোটি ৩৬ লাখ ৬৭ হাজার ৩৪২ টাকা প্রদান করেছে।
চেক প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. আনিসুল আউয়াল, যুগ্মসচিব খন্দকার মোস্তান হোসেন,  গ্রামীণফোনের প্রধান করপোরেট বিষয়ক কর্মকর্তা মাহমুদ হোসেন এবং জিএম ইমতিয়াজ উদ্দিন নাফিজ ইকবাল উপস্থিত ছিলেন।

/এসআই/  এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি