মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করা হচ্ছে: মতিয়া চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০১৭, ১৫:২১আপডেট : ০৫ জুন ২০১৭, ১৭:৩৬

বাজেট অধিবেশন

মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করা হচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। ২০১৭-১৮ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সোমবারের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের যৌক্তিকতা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘অনেকে চায় মাদ্রাসা শিক্ষা মান্ধাতা আমলে থাক। নির্বাচন এলে হুজুরদের গিয়ে বলে,‘লক্ষ্য রাইখেন, আমরা আপনাদের সঙ্গে আছি। পরক্ষণে আবার তারা মডার্ন হয়ে যায়। এটা এক ধরনের হিপোক্রেসি। প্রধনমন্ত্রী এই হিপোক্রেসি করেন না।’

সম্পূরক বাজেটে বরাদ্দ বাড়ানোর যৌক্তিকতা ব্যাখ্যা করে তিনি বলেন, ‘সরকার প্রতি পাই পয়সা খরচে চিন্তা করে। ইচ্ছা করলে অনেক খরচ করা যেতো, সেটা করা হয়নি।’

এসময় ব্যাংকিং খাত বিপর্যস্ত হয়ে পড়েছে বলে মন্তব্য করে জাতীয় পার্টির এমপি সেলিম উদ্দীন বলেন, ‘হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে। কোনও ব্যবস্থা নেওয়া হয়নি, অর্থমন্ত্রী নির্বিকার। যারা লুট করছে, রাজনৈতিক আশ্রয়ের কারণে তারা পার পেয়ে যাচ্ছেন। অর্থমন্ত্রী বলেছেন, বিশ্বের সব দেশে ব্যাংকে চুরি হয়। তার এই বক্তব্যে লুটপাটকারীরা উৎসাহী হবে।’

স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী বলেন, ‘দেশের কোথাও সুশাসন নেই। শান্তির পূর্বশর্ত আইনের শাসন, ন্যায়বিচার, সুশাসন। যেখানে আইন প্রয়োগ দরকার সেখানে আইন প্রয়োগ করতে হবে।’

জাতীয় পার্টির  নুরুল ইসলাম বলেন, এডিপি বাস্তবায়ন প্রথম ১০ মাসে হয়েছে ৫৫ শতাংশ। বাকি দুই মাসে ৪৫ শতাংশ বাস্তবায়ন অসম্ভব। বাজেট দিয়ে অর্থমন্ত্রী খুশি। সংখ্যা বা অংকে বেড়েছে কিন্তু বাস্তবতা ভিন্ন। অগ্রগতি খুবই নগন্য। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ১০ বার সংশোধিত হয়েছে। এ ধরনের ১০টি বড় প্রকল্পে ব্যয় বাড়ানো হচ্ছে। সব ক্ষেত্রে অগ্রগতি নগণ্য।

/ইএইচএস/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের