শ্রীলঙ্কায় বন্যাদুর্গতদের সহায়তা দেবে ঢাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০১৭, ০৮:৪৩আপডেট : ০৬ জুন ২০১৭, ০৮:৪৩

বাংলাদেশ-শ্রীলঙ্কা শ্রীলঙ্কাতে বন্যা ও ভূমি ধ্বসে ক্ষতিগ্রস্থদের সাহায্য করার জন্য কলম্বোকে প্রায় চার কোটি টাকা (৫ লাখ ডলার) অনুদান দেবে ঢাকা। সোমবার পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মাসে শ্রীলঙ্কায় প্রাকৃতিক দুর্যোগে শতাধিক ব্যাক্তি নিহত হয়েছে এবং হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। এ ক্ষয়ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করে শেখ হাসিনা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনাকে আগে একটি চিঠি দিয়েছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শ্রীলঙ্কাতে বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ বাংলাদেশের এ অনুদানের অর্থ শ্রীলঙ্কাতে হস্তান্তর করবেন। শ্রীলঙ্কা এ অর্থ দিয়ে তার যা প্রয়োজন সেটি ক্রয় করতে পারবে। এছাড়া রাষ্ট্রদূত বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে অনুদান আদায়ের চেষ্ঠা করছেন।

উল্লেখ্য, শেখ হাসিনার আমন্ত্রণে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা আগামী ১৩ থেকে ১৬ জুলাই ঢাকা সফর করবেন।

/এসএসজেড/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি