বিএনপির ভিশন-২০৩০ আ. লীগের রূপকল্প-২০২১ এর প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০১৭, ১২:২৯আপডেট : ০৭ জুন ২০১৭, ১২:৩৩

সংসদে প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ঘোষিত ‘ভিশন ২০৩০’ আওয়ামী লীগের রূপকল্প: ২০২১’ এর প্রতিচ্ছবি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদ নেতা শেখ হাসিনা বলেন, বিএনপি তাদের ভিশনে যে বিষয়গুলো উল্লেখ করেছে তার অধিকাংশই বর্তমান সরকার ইতোমধ্যে পূরণ করেছে। আগামী অর্থবছরে বাকি কাজগুলো শেষ করা হবে।’

বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পির প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপিকে মনে রাখতে হবে রূপকল্প বাস্তবায়নে প্রয়োজন উপযুক্ত কৌশল, যোগ্য নেতৃত্ব ও সুসংগঠিত দল। এর আগে তাদেরকে নেতিবাচক রাজনীতি, অনিয়মতান্ত্রিক তৎপরতায় ফিরে যাবেন না এ বিষয়ে প্রতিশ্রুতবদ্ধ হতে হবে।

ভিশন ২০৩০ সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, তারা ক্ষমতায় গেলে কি কি করবে রূপকল্পটিতে তার দীর্ঘ ফর্দ দেওয়া হলেও কিভাবে, কোন পদ্ধতিতে এটা বাস্তবায়ন করা হবে, কিভাবে অর্থায়ন হবে তা স্পষ্ট নয়। এটি অনেকটা নির্বাচনি ইশতেহারের মতোই হয়ে গেছে। এই ইশতেহার বাস্তবায়ন করতে হলে তাদের আগে ক্ষমতায় যেতে হবে। তারা সংসদীয় পদ্ধতি ও গণভোট পদ্ধতিসহ আরও যেসব মৌলিক পরিবর্তন করার কথা বলছেন তার জন্য সংসদে দুই-তৃতীংশ ভোট লাগবে।

বিএনপির রাজনীতির সমালোচনা করে সরকার প্রধান বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাস, গ্রেনেড হামলাসহ নানা ধরনের সন্ত্রাসী কাজে পারদর্শী তারা আবার জনগণকে কি আশার বাণী শোনাবে?

আওয়ামী লীগের রূপকল্প ২০২১ ও ২০৪১ এর প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, আমাদের নির্বাচনি ইশতেহারের আলোকে রূপকল্প ২০২১ বাস্তবায়নের শেষ পর্যায়ে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করে আমরা ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছি। রূপকল্পের বাস্তব অভিজ্ঞতার ওপর ভিত্তি করে আগামী দিনে বাংলাদেশকে বিশ্বে অগ্রগামী ও উন্নত জনপদে পরিণত করতে আমরা জাতিকে আমাদের এই মেয়াদের মধ্যেই রূপকল্প ২০৪১ উপহার দেবো।

মীর মোস্তাক আহমেদ রবির প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক ভাবে নির্বাচিত তিনটি সাইটের মধ্যে পরিবেশগত এবং অন্যান্য দিক দিয়ে সবচেয়ে সুবিধাজক ও গ্রহণযোগ্য হওয়ায় তাপ বিদ্যুত কেন্দ্র নির্মাণের জন্য রামপালকে বেছে নেওয়া হয়েছে। একটি মহল ভিত্তিহীন, কাল্পনিক ও মনগড়া বক্তব্য প্রদানের মাধ্যমে সুন্দরবন ধ্বংস হবে বলে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় তথ্য প্রচার করে মানুষকে বিভ্রান্ত করছে।

জাতীয় পার্টির এ কে এম মাঈদুল ইসলামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশের এনজিও ব্যুরোর সঙ্গে নিবন্ধিত ২৫৩টি বিদেশি এনজিও রয়েছে। জানুয়ারি ২০১৬ থেকে এপ্রিল ২০১৭ সময়ে বিদেশি এনজিওগুলোতে ৩ ৭৯৮ কোটি ৩৭ লাখ ৩ হাজার ২৮৮ টাকা বিদেশ থেকে গ্রহেণর অনুমতি দেওয়া হয়েছে।

/ইএইচএস/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম