ট্রেনের আগাম টিকিট ১২ জুন থেকে

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৯ জুন ২০১৭, ০১:২২আপডেট : ০৯ জুন ২০১৭, ০৬:২৮


ঈদের আগাম টিকিট বিক্রি নিয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেন রেলপথমন্ত্রী মুজিবুল হক। ছবি-ফোকাস বাংলা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের জন্য ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে ১২ জুন। এ কার্যক্রম চলবে ১৬ জুন পর্যন্ত। আর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৯ জুন থেকে, চলবে ২৩ জুন পর্যন্ত। বৃহস্পতিবার দুপুরে রেল ভবনে এক সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক এ কথা জানান।

রেলপথ মন্ত্রী বলেন, ২৬ জুনকে পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য দিন ধরে ঘরমুখো ঈদ যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে বিশেষ ব্যবস্থায় ১২ জুন বিক্রি করা হবে ২১ জুনের টিকিট। এভাবে ১৩ জুন বিক্রি হবে ২২ জুনের, ১৪ বিক্রি হবে ২৩ জুনের, ১৫ জুন বিক্রি হবে ২৪ জুনের এবং ১৬ জুন বিক্রি হবে ২৫ জুনে ঘরমুখো যাত্রীদের টিকেট। ঈদ ফেরত যাত্রীদের জন্য আবার ১৯ জুন থেকে ২৩ জুন পর্যন্ত ধারাবাহিকভাবে ২৮ জুন থেকে ২ জুলাই পর্যন্ত বিশেষ ট্রেনের টিকেট বিক্রি করা হবে।
তিনি বলেন, এ জন্য মহিলা ও প্রতিবন্ধীদের জন্য ১টি করে পৃথক কাউন্টারসহ মোট ২৩টি কাউন্টারে এবার ঈদের বিশেষ টিকেট বিক্রি করা হবে।
মুজিবুল হক বলেন, ঈদ উপলক্ষে একজন যাত্রীকে সর্বোচ্চ ৪টি টিকিট দেওয়া হবে এবং বিক্রিত টিকেট ফেরত নেওয়া হবে না। প্রতিদিন সকাল ৮টা থেকে বিশেষ ট্রেনের টিকেট বিক্রি শুরু হবে।
ঈদ উপলক্ষে ৭ জোড়া বিশেষ ট্রেন চলাচলের উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, দেওয়ানগঞ্জ স্পেশাল চলাচল করবে ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা লাইনে, চাঁদপুর স্পেশাল-১ ও চাঁদপুর স্পেশাল-২ চলাচল করবে চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম লাইনে, রাজশাহী স্পেশাল চলাচল করবে রাজশাহী-ঢাকা-রাজশাহী লাইনে এবং পার্বতীপুর স্পেশাল পার্বতীপুর-ঢাকা-পার্বতীপুর লাইনে চলাচল করবে ২৩ থেকে ২৫ জুন ও ২৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত। এছাড়া শোলাকিয়া স্পেশাল-১ ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে ও শোলাকিয়া স্পেশাল-২ ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে পবিত্র ঈদের দিন চলাচল করবে।
রেলপথ মন্ত্রী বলেন, ঈদের আগে ১৭ জুন থেকে পার্বতীপুর-দিনাজপুর-পঞ্চগড় লাইনে একজোড়া নতুন আন্তঃনগর শাটল ট্রেন চালু করা হবে। বেলা ১১টায় এ লাইনের উদ্বোধন করা হবে। এছাড়া ২১ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত সকল আন্তঃনগর ট্রেন সাপ্তাহিক বন্ধের দিনও চলাচল করবে। তবে ২৫ ও ২৬ জুন মৈত্রী এক্সপ্রেস চলাচল করবে না।
তিনি বলেন, সুষ্ঠু ও নিরাপদে ট্রেন চলাচলের সুবিধার্থে ট্রেন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত রেলওয়ে কর্মকর্তা ও কর্মচারীদের ২১ থেকে ২৫ জুন পর্যন্ত সকল ধরনের ছুটি বাতিল করা হয়েছে।
টিকেটধারী যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে জয়দেবপুর ও বিমানবন্দর স্টেশন থেকে ঢাকাগামী আন্তঃজোনাল ও আন্তঃনগর ট্রেনে কোনও আসনবিহীন যাত্রী চলাচল করবে না উল্লেখ করে রেলমন্ত্রী বলেন, যাত্রীদের ট্রেন চলাচলের সুবিধার্থে ঈদের ৩ দিন আগে থেকে কনটেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন ছাড়া কোন গুডস ট্রেন চলাচল করবে না। তবে ঈদের দিন বিশেষ ব্যবস্থাপনায় কিছু মেইল এক্সপ্রেস টেন চলাচল করবে। কোনও আন্তঃনগর ট্রেন এদিন চলাচল করবে না।
টিকেট কালোবাজারি ও নাশকতা প্রতিরোধের কথা উল্লেখ করে তিনি বলেন, ঢাকা, ঢাকা ক্যান্টনমেন্ট, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনাসহ দেশের সকল বড়বড় স্টেশনে রেলওয়ে পুলিশ, আরএনবি, বিজিবি, স্থানীয় পুলিশ ও র‌্যাবের সহযোগিতায় টিকেট কালোবাজারি, মলম পার্টি ও অজ্ঞান পার্টির দৌরাত্ব প্রতিরোধে সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করা হবে। তাছাড়া জেলা প্রশাসকের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।
এ সময় ভারপ্রাপ্ত সচিব মো. মোফাজ্জল হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস
/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম