রূপগঞ্জ থেকে সারোয়ার-তামিম গ্রুপের ২ সদস্য আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০১৭, ১১:১৪আপডেট : ১১ জুন ২০১৭, ১৩:২৪

নব্য জেএমবির আটকৃকত দুই সদস্য

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে নব্য জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের শুরা সদস্য ও তার সহযোগীকে আটক করেছে র‌্যাব‌। আটককৃতরা হলো, ইমরান হোসেন (৩৭) ও শামীম মিয়া (২৯)। এসময় তাদের কাছ থেকে একটি অস্ত্র, পাসপোর্ট ও জঙ্গিবাদে উদ্বুদ্ধ করার কাজে ব্যবহৃত প্রচুর বই উদ্ধার করা হয়েছে।

রবিবার কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শনিবার রাতে তাদের আটক করা হয়েছে। ইমরান শুরা সদস্য ও জঙ্গিদের অর্থ যোগানদাতা হিসেবে কাজ করতো। বিভিন্ন সময় নিহত ও আটক জঙ্গিদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার কথা স্বীকার করেছে সে। এছাড়া সে ঢাকা মহানগর পশ্চিমের দাওয়াতি শাখার আমির হিসেবে কাজ করছে বলে জানা গেছে।

তিনি বলেন, এর আগে ১ জুন মহাখালী তার বাসায় অভিযান চালানো হয়েছিল। কিন্তু তখন সে পালিয়ে যেতে সক্ষম হয়। শনিবার রাতে রূপগঞ্জে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

/আরজে/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম