রেলের ৩৭৫২ একর জমি অবৈধ দখলে: সংসদে রেলমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০১৭, ১২:৪০আপডেট : ১৪ জুন ২০১৭, ১২:৪০

সংসদে রেলমন্ত্রী মুজিবুল হক বাংলাদেশ রেলওয়ের মোট তিন হাজার ৭৫২ একর জমি অবৈধ দখলে আছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মুজিবুল হক। বুধবার জাতীয় সংসদে সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

মুজিবুল হক বলেন, ‘স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও রেলওয়ের অন্যান্য বিভাগের সার্বিক সহযোগিতায় পর্যায়ক্রমে অবৈধভাবে দখল করা ভূমি দখলমুক্ত করা হচ্ছে।’

সংসদ সদস্য নুরুল ইসলাম সুজনের প্রশ্নের জবাবে রেলপথমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ রেলওয়ের অব্যবহৃত ভূমির পরিমাণ ১০ হাজার ৮৪৩ দশমিক ১৫ একর। রেলওয়ের অব্যবহৃত জমিতে পিপিপির আওতায় আধুনিক হাসপাতাল ও মেডিক্যাল কলেজ, আন্তর্জাতিক মানের ৫ তারকা হোটেল-কাম-বাণিজ্যিক ভবন, বহুতল বিশিষ্ট শপিং মল-কাম-গেস্ট হাউস ইত্যাদি নির্মাণের লক্ষ্যে প্রকল্প গ্রহণ করা হয়েছে।’

/ইএইচএস/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম