আন্দোলন করলে কোনও ছাড় নেই: বিএনপিকে নাসিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০১৭, ১৭:২৭আপডেট : ২৪ জুন ২০১৭, ১৭:৩০

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম

আন্দোলনের বদলে বিএনপিকে আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, আন্দোলনের নামে জ্বালাও পোড়াও না করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি দিন। আন্দোলন করলে কোনও ছাড় নেই। দেশের মানুষ আন্দোলন চায় না। আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করলে কঠোর হস্তে দমন করা হবে।

শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত বাংলাদেশ আওয়ামী লীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী  উপলক্ষে ‘বঙ্গবন্ধু থেকে জননেত্রী শেখ হাসিনা’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নাসিম বলেন, জনগণকে বলব—সব বিবেচনা করে ভোট দিন। বিগত সরকারের সময়ে দেশের কী উন্নয়ন হয়েছে, বর্তমান সময়ে সরকার কতটা উন্নয়ন করেছে আপনারা ভেবে দেখুন। দেশ পরিচালনায় শেখ হাসিনার নেতৃত্বের  বিকল্প নেই।

দেশের বুদ্ধিজীবী সমাজকে উদ্দেশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আবেগতাড়িত হয়ে কথা বললে হবে না। অতীতের ও বর্তমান সরকারের মধ্যে তুলনা করে কথা বলতে হবে। দেশ ও দেশের মানুষ যখন নানা ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছিল, তা থেকে দেশকে কোথায় নিয়ে এসেছে আওয়ামী লীগ সরকার, এসব বিবেচনায় আনুন।

সংগঠনের কার্যকরী সভাপতি অভিনেতা এ টি এম শামসুজ্জামানের সভাপতিত্বে সভায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, নাট্যব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায়, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন।

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, যত ষড়যন্ত্রই করা হোক না কেন বাংলাদেশের মানুষ সব ষড়যন্ত্রের মোকাবিলা করে বাংলাদেশ আওয়ামী লীগকে ভোটের মাধ্যমে আবারও ক্ষমতায় বসাবে।

/ইএইচএস/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম