দেশের মানুষ আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করছেন: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০১৭, ১২:১৯আপডেট : ২৬ জুন ২০১৭, ১২:২১

গণভবনে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার গণভবনে সর্বস্তরের সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘আল্লাহর রহমতে প্রত্যেকটি ঈদের জামাত সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। দেশের মানুষ আজকে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করছেন ।’

ঈদের জামাত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীসহ দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে সরকার প্রধান বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী চমৎকার কাজ করেছেন। সাধারণ জনগণ অত্যন্ত সচেতন ও সচেষ্ট ছিলেন। যাতে শান্তিপূর্ণভাবে ঈদটা সম্পন্ন হয়। ঈদের জামাতে কোনও ধরনের অঘটনা ঘটেনি। সবাই শান্তিপূর্ণভাবে ঈদ করছে এজন্য শুকরিয়া আদায় করছি। ’

তিনি বলেন, ‘মানুষেরআর্থ-সামাজিক উন্নতি হচ্ছে। আশা করি, মানুষের জীবনমান আরও উন্নত হবে। জাতির পিতা বঙ্গবন্ধু যেভাবে চেয়েছিলেন, ঠিক সেভাবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল।  ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার পর বাংলাদেশ যে মর্যাদা হারিয়েছিল তা ফিরে পেয়েছে। আজকে আবার বাংলাদেশ জেগে উঠেছে। বিশ্বব্যাপী বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। সকলের সহযোগিতা আমরা চাই। এই বাংলাদেশকে যেন জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে পারি। ’

তিনি বলেন, ‘প্রত্যেক মানুষের ঘরে ঘরে ঈদের আনন্দ আসুক সেটাই আমরা চাই। মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, তারা যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, তাদের চিকিৎসা ও শিক্ষার ব্যবস্থা করাসহ আমরা সার্বিকভাবে দেশের উন্নয়ন করে যাচ্ছি। আমরা সারাদেশে একশ’টি অর্থনৈতিক অঞ্চল গড়ে ‍তুলছি। এতে বাংলাদেশের অর্থনীতি আরও শক্তিশালী ও মজবুত হবে। মানুষের ভাগ্য পরিবর্তন ও উন্নত হবে। দেশের মানুষের আর্থ-সামাজিক অবস্থা যেন আরও ‍উন্নত হয়, দেশ যেন দারিদ্র্যমুক্ত হয়, এই লক্ষ্য নিয়ে আমরা এবারের বাজেট দিয়েছি। ’

এর আগে সকাল ১০টা থেকে প্রধানমন্ত্রী ঈদের শুভেচ্ছা বিনিময় শুরু করেন। সকাল ১১টা পর্যন্ত তিনি রাজনীতিক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণি- পেশা এবং সর্বস্তরের জনসাধারণের সঙ্গে মতবিনিয়র করেন। পরে তিনি কূটনীতিক ও বিচারপতিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় সরকারের মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

/ইএইচএস/ এপিএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম