চিকুনগুনিয়া রোধে ডিএসসিসির জরুরি চিকিৎসা ও পরামর্শ কেন্দ্র চালু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০১৭, ০৩:৫৫আপডেট : ০৭ জুলাই ২০১৭, ০৩:৫৭

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

এডিস মশা বাহিত চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে জরুরি চিকিৎসা ও পরামর্শ কেন্দ্র চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

দক্ষিণ নগর ভবনে অবস্থিত এ তথ্য কেন্দ্রের সমন্বয়ের দায়িত্ব পালন করবেন ডিএসসিসি সচিব মো. শাহাবুদ্দিন।

সম্প্রতি ঢাকা মহানগরীতে এ রোগের প্রকোপ বৃদ্ধি  পাওয়ায় এ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, চিকিৎসা পরামর্শ প্রদান ও  মশক নিধন কার্যক্রমে জরুরি তথ্য আদান প্রদানের সুবিধার্থে এ তথ্যকেন্দ্র চালু করা হয়।

এছাড়া শুক্রবার করপোরেশনের ৫টি অঞ্চলের প্রায় ৪০০টি মসজিদের খতিব ও ইমামরা জুমার নামাজের খুতবায় চিকুনগুনিয়া বিষয়ে জনসচেতনতামূলক বক্তব্য দেবেন। এ সংক্রান্ত লিফলেটও বিতরণ করা হচ্ছে। পাশাপাশি সংস্থার ৫টি অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এ বিষয়ে সচেতন করতে প্রতিষ্ঠান প্রধানদের পত্র দেওয়া হয়েছে।

আগামী শনিবার অঞ্চল-১ এর অধীনে সিদ্ধেশ্বরী গার্লস হাইস্কুল এবং রবিবার সরকারি ল্যাবরেটরি স্কুলে সচেতনতামূলক এক সভা অনুষ্ঠিত হবে।

একইভাবে রবিবার সকাল ১১টায় অঞ্চল-২ এর খিলগাঁও হাইস্কুল ও আইডিয়াল হাইস্কুল; মঙ্গলবার অঞ্চল-৩ এর আজিমপুর গার্লস হাইস্কুল ও অগ্রণী উচ্চ বিদ্যালয়, অঞ্চল-৪ এ মহানগর মহিলা কলেজ ও নবাবপুর স্কুল এবং অঞ্চল-৫ এর দনিয়া এ কে হাইস্কুল ও মানিকনগর মডেল হাইস্কুলেও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হবে।

স্ব স্ব অঞ্চলের নির্বাহী কর্মকর্তারা এসব সভায় উপস্থিত থাকবেন।

পর্যায়ক্রমে সব শিক্ষা প্রতিষ্ঠানেই এ ধরনের সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংস্থার মেয়র মো. সাঈদ খোকন।

/এসএস/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম