মেকং-গঙ্গা কো-অপারেশনের সদস্যপদে বাংলাদেশকে সমর্থন দেবে থাইল্যান্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০১৭, ০৩:৫৭আপডেট : ০৭ জুলাই ২০১৭, ০৪:৪১

বাংলাদেশ-থাইল্যান্ড

দক্ষিণ-পূর্ব এশিয়ার অববাহিকা ব্যবস্থাপনার সফল দৃষ্টান্ত মেকং-গঙ্গা কো-অপারেশন ফোরামের সদস্য হতে চায় বাংলাদেশ। এজন্য থাইল্যান্ডের সমর্থন চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। বৃহস্পতিবার (৬ জুলাই) ঢাকায় দু’দেশের মধ্যে অনুষ্ঠিত যৌথ কমিশনের বৈঠকে সফররত থাই পররাষ্ট্রমন্ত্রী ডন প্রামুদউইনাইয়ের কাছে এ প্রস্তাব দেন তিনি। জবাবে বাংলাদেশকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রামুদউইনাই।

বৈঠকে মেকং-গঙ্গা কো-অপারেশনে বাংলাদেশের সদস্য হওয়াসহ বিভিন্ন বিষয়ে দুই পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করেন। দীর্ঘ ২০ বছর পর দু’দেশের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এ বৈঠকটি হলো। এটি এ সংক্রান্ত ৭ম যৌথ কমিশন বৈঠক।

পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দুই পররাষ্ট্রমন্ত্রী আসিয়ান দেশগুলোর মধ্যে যোগাযোগের জন্য ইস্ট-ওয়েস্ট ইকোনমিক করিডরের সঙ্গে বাংলাদেশের সংযোগ স্থাপন ও আসিয়ান সেক্টরাল পার্টনারশিপের বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা করেন।’ বৈঠকে আন্তঃদেশীয় অপরাধ দমনের জন্য নিরাপত্তা সংলাপ গঠনের বিষয়ে একমত হয় উভয় দেশ। এছাড়া চট্টগ্রাম বন্দর ও রানোং বন্দরের মধ্যে উপকূলীয় নৌ যোগাযোগ (কোস্টাল শিপিং কানেক্টিভিটি) ‍বাড়াতে আরও আলোচনার বিষয়ে দু’দেশ একমত হয়। এছাড়া, পর্যটন ভিসা সহজীকরণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি ইত্যাদি বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।

থাইল্যান্ডে যেসব খাতে শ্রমিক সংকট আছে সেসব খাতে বাংলাদেশি দক্ষ ও অদক্ষ শ্রমিক নেওয়ার প্রস্তাব ফের বিবেচনার জন্য ঢাকার পক্ষ থেকে অনুরোধ করা হয়। আলোচনায় থাইল্যান্ড প্রতিনিধিদল বলেছে, মেকং গঙ্গা কো-অপারেশন, ইস্ট-ওয়েস্ট ইকোনমিক করিডরের সঙ্গে সংযোগ স্থাপন এবং আসিয়ান সেক্টরাল পার্টনারশিপে যোগদানে বাংলাদেশের ইচ্ছার প্রতি তারা সমর্থন জানাবে।

/এসএসজেড/এএম/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম