চিকুনগুনিয়ায় আক্রান্তদের কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না জানতে চেয়ে রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০১৭, ১৩:০৮আপডেট : ০৯ জুলাই ২০১৭, ১৩:১৩

হাইকোর্ট

চিকুনগুনিয়ায় আক্রান্তদের কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চে এ রুল জারি করেছেন।

একইসঙ্গে কেন আক্রান্ত অঞ্চলে এডিস মশাসহ অন্যান্য মশা নিধনে যথাযথ স্প্রে করা হবে না এবং কেন ডাম্পিং অঞ্চলগুলো ও আবর্জনা স্তূপ পরিষ্কার করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে।

আগামী তিন সপ্তাহের মধ্যে স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, দুই সিটি করপোরেশনের মেয়রসহ সাতজনকে এ বিষয়ে ব্যাখ্যা হাজির করতে হবে।

এর আগে ৪ জুলাই সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সুজাউদৌলা আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট বিভাগে রিট দায়ের করেন। শুনানি শেষে এই আইনজীবী সাংবাদিকদের বলেন, আবেদনে কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ নিশ্চিতের কথা বলা হলেও তা সুনির্দিষ্ট না থাকায় শুনানি মুলতবি হয়েছে।

পরে আজ রবিবার এ বিষয়ে শুনানি নিয়ে রুল জারি করেন আদালত। এসময় তাকে সহযোগিতা করেন আইনজীবী গৌরাঙ্গ চন্দ্র কর।

/এমটি/ইউআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম