প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্যাসিফিক কমান্ড প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৯ জুলাই ২০১৭, ১৯:৩৯আপডেট : ০৯ জুলাই ২০১৭, ২০:৩৩

যুক্তরাষ্ট্রের প্যাসিফিক কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল হ্যারির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

সফররত যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল হ্যারি বি হ্যারিস (জুনিয়র) রবিবার (৯ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ঢাকা সেনানিবাসের সশস্ত্রবাহিনী বিভাগে (এএফডি) এ সাক্ষাতের পর প্রেস ব্রিফিং করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। 

তিনি জানান, অ্যাডমিরাল হ্যারিস এই অঞ্চলে তাদের সন্ত্রাসবাদবিরোধী কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং এ ব্যাপারে প্রশিক্ষণ সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশকে প্রস্তাব দেন।

এসময় বিভিন্ন শ্রেণিপেশার লোকের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সন্ত্রাসবাদের হুমকি সম্পর্কে জনগণকে সচেতন করে তুলতে সরকারের পদক্ষেপের বিষয়ে অ্যাডমিরাল হ্যারিসকে অবহিত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ দমনে অবশ্যই অর্থ এবং উগ্রপন্থীদের সদস্য সংগ্রহ বন্ধ করতে হবে। সন্ত্রাসীদের কোনও ভৌগোলিক সীমা নেই, ধর্ম নেই। তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তথ্য বিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও জানান, এই উদ্যোগে অত্যন্ত ইতিবাচক ফল পাওয়া গেছে এবং জনগণ সন্ত্রাসীদের খুঁজে বের করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা দিচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ যেখানে বিভিন্ন ধর্ম-বিশ্বাসের লোক একসঙ্গে মিলেমিশে বসবাস করছে।

এসময় তিনি ১৯৯১ সালে বাংলাদেশে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের পরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সহায়তার কথা স্মরণ করেন।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদানের প্রশংসা করে অ্যাডমিরাল হ্যারিস বলেন, গোটা বিশ্ব বাংলাদেশের শান্তিরক্ষীদের সেবায় বিস্মিত। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র এবং পাশাপাশি দুই দেশের প্রতিরক্ষা বাহিনীর মধ্যে অত্যন্ত ভালো সম্পর্ক বিরাজমান।
এক্ষেত্রে তাদের সহযোগিতা জোরদারের সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। বাসস

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের