দর্শক আকৃষ্ট করতে স্কুলে সিনেমা দেখাতে চায় সংসদীয় কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০১৭, ২০:০০আপডেট : ১৩ জুলাই ২০১৭, ২০:০২

 

জাতীয় সংসদ (ছবি: সাজ্জাদ হোসেন) দেশীয় চলচ্চিত্রের প্রতি দর্শক আকৃষ্ট করতে স্কুলশিক্ষার্থীদের মাসে একদিন সিনেমা দেখাতে চায় সংসদীয় কমিটি। স্কুলগুলোতে চলচ্চিত্র প্রদর্শনের কর্মসূচি চালুর বিষয়ে সুপারিশের জন্য তিন সদস্য বিশিষ্ট একটি সাব-কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে স্থায়ী কমিটিতে রিপোর্ট দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে সুপারিশ প্রণয়নের জন্য একটি উপ-কমিটি গঠন করা হয়। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে অতীতের মতো চলচ্চিত্রের মাধ্যমে সুস্থ বিনোদন ও শিক্ষামূলক কার্যক্রমকে এগিয়ে নিতে স্কুলের শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মাসে একদিন চলচ্চিত্র দেখানোর ওপর বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে স্কুলগুলোতে চলচ্চিত্র প্রদর্শনের কর্মসূচি চালুর বিষয়ে সুপারিশ প্রণয়নের জন্য তিন সদস্য বিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করা হয়। এ কমিটি আগামী তিন মাসের মধ্যে স্থায়ী কমিটিতে রিপোর্ট দেবে।

কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমলকে উপ-কমিটি আহ্বায়ক করা হলও বাকি দুই সদস্যের নাম এখনও চূড়ান্ত করা হয়নি।

বৈঠকে যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ ও প্রর্দশনের বিষয়ে সম্প্রতি চলচ্চিত্র কলাকুশলী, শিল্পী, প্রযোজক ও পরিবেশকদের মাঝে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয়েছে, সে বিষয়ে স্থায়ী কমিটি উদ্বেগ প্রকাশ করে। ভবিষ্যতে যেন এ ধরনের কোনও ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শনের নীতিমালা যুগোপযোগী করে প্রণয়নের সুপারিশ করে।

এবারের ঈদে মুক্তি পাওয়া তিনটি চলচ্চিত্রের দুটিই ‘বস টু’’ ও ‘নবাব’ ছিল যৌথ প্রযোজনায় নির্মিত। এ দু’টি ছবির মুক্তি ঠেকাতে নানা চেষ্টা ছিল শিল্পী ও কুশলীদের সংগঠনগুলোর।

গত রোববার বিভিন্ন পক্ষের আপত্তির মুখে নীতিমালা না হওয়া পর্যন্ত যৌথ প্রযোজনার চলচ্চিত্র নির্মাণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার। 

বৈঠকে বাংলাদেশ বেতারে নতুন পদ কাঠামো তৈরি করে কর্মকর্তাদের পদোন্নতি জট নিরসনের উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহর সভাপতিত্ব বৈঠকে কমিটির সদস্য তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সিমিন হোসেন রিমি, সাইমুম সরওয়ার কমল ও সালাহউদ্দিন আহমেদ (মুক্তি) অংশ নেন।

/ইএইচএস/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান