বাংলাদেশে ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে এক মিলিয়ন মার্কিন ডলার দেবে জাতিসংঘ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৪ জুলাই ২০১৭, ২২:৪৫আপডেট : ১৪ জুলাই ২০১৭, ২২:৫১

জাতিসংঘ সম্প্রতি বাংলাদেশের ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন কার্যক্রমে আর্থিক সহায়তার লক্ষ্যে জাতিসংঘের কেন্দ্রীয় জরুরি সাড়াপ্রদান তহবিল (সের্ফ) এক মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করেছে। শুক্রবার ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ক্ষতিগ্রস্ত ৫১ হাজার মানুষকে সহায়তার জন্য ১০ মিলিয়ন মার্কিন ডলার চাওয়া হলে এই এক মার্কিন ডলার বরাদ্দ দেওয়া হয়। এতে বলা হয়, গত জুন মাসে ভারী বৃষ্টিপাতের কারণে মারাত্মক ভূমিধস ও তীব্র বন্যায় বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে ১৬৬ জনের মৃত্যু হয় এবং বহুসংখ্যক মানুষ আহত হন।
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে মারাত্মক এ ভূমিধসে অনেক ঘরবাড়ি ধ্বংস হয়েছে। বহু মানুষ অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
রাঙামাটি, চট্টগ্রাম ও বান্দরবান জেলায় সংঘটিত এ ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সের্ফ তহবিলের এ অর্থ প্রয়োজনের কিছু অংশ মেটাবে বলে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘের তিনটি সংস্থ ইউএনডিপি, ইউএনএফপিএ এবং ইউনিসেফ’র মাধ্যমে এ অর্থ দেওয়া হবে। সূত্র: বাসস
/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের