বাংলাদেশ এপিজি’র কো-চেয়ার পদে নির্বাচিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০১৭, ২০:১২আপডেট : ২৫ জুলাই ২০১৭, ২০:১৬

এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানি লন্ডারিং (এপিজি)
এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানি লন্ডারিং (এপিজি)-এর কো-চেয়ার এবং স্টিয়ারিং গ্রুপের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এপিজি’র ২০তম বার্ষিক সভায় বাংলাদেশকে নির্বাচিত করা হয়। গত ১৭ থেকে ২১ জুলাই শ্রীলংকার কলম্বোতে অনুষ্ঠিত বার্ষিক সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০১৮ সালের জুলাই হতে ২০২০ সালের জুন পর্যন্ত সময়কালের জন্য এপিজি’র কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করবে বাংলাদেশ।
বাংলাদেশ ব্যাংক থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য তুলে ধরা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বার্ষিক সভার সিদ্ধান্ত অনুযায়ী চলতি জুলাই মাস থেকে ২০২১ সালের জুন পর্যন্ত সময়কালের জন্য বাংলাদেশ এপিজি’র স্টিয়ারিং গ্রুপের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবে।
মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারণকারী সংস্থা  ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের এশিয়া প্যাসিফিক অঞ্চলের জন্য আঞ্চলিক সংস্থা এপিজি’র গঠনকাল (১৯৯৭ সাল) হতেই এর কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছে বাংলাদেশ।
এক্ষেত্রে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) বাংলাদেশ সরকারের পক্ষে এপিজি’র প্রাইমারি কন্ট্যাক্ট পয়েন্ট হিসেবে কাজ করে।

উল্লেখ্য, এপিজি’র উল্লেখযোগ্য সদস্য রাষ্ট্রগুলো হচ্ছে—যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, চীন, ভারত, সিংগাপুর, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া।
 /জিএম/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি