সমস্যা সৃষ্টিকারী হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ধর্মমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০১৭, ১৩:০৮আপডেট : ০৩ আগস্ট ২০১৭, ১৩:০৮

ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান (ফাইল ফটো) সমস্যা সৃষ্টিকারী হজ এসেন্সিগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মতিউর রহমান বলেন, ‘হজ যাত্রী পাঠানো নিয়ে যেসব সমস্যার সৃষ্টি হয়েছে তা অতি দ্রুত সময়ের মধ্যে সমাধান হয়ে যাবে। কিছু সংখ্যক হজ এসেন্সির কারণে এ জটিলতা সৃষ্টি হয়েছে। যেসব এজেন্সির কারণে এ জটিলত সৃষ্টি হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তাদের জরিমানা করা হবে।’

তিনি আরও বলেন, ‘২০১৫ সালে যারা হজ করেছেন এবার তাদের হজে যেতে সৌদি কর্তৃপক্ষ অতিরিক্ত দুই হাজার সৌদি রিয়াল ফি ধার্য করেছে। সেটি মওকুফের জন্য সৌদি সরকারের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি এবং আবেদনও করেছি।’

বাতিল হজ ফ্লাইটের যাত্রীদের কিভাবে সৌদি পাঠাবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আমরা বিমানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি এবং তাকে বিমানের সংখ্যা বাড়ানোর অনুরোধ করেছি।’

লিখিত বক্তব্যে ধর্মমন্ত্রী বলেন, ‘এবার ১৩টি হজ ফ্লাইট বাতিল হয়েছে। তাই আমরা বিমানমন্ত্রীকে আরও ২০টি ফ্লাইট বাড়ানোর অনুরোধ করেছি।’

মতিউর রহমান বলেন, ‘এ বছর এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাচ্ছেন। তাদের মধ্যে ৪২ হাজার ২শ’ জন সরকারি ব্যবস্থাপনায় এবং এক লাখ ২২ হাজার ৯৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন। এ পর্যন্ত মোট ৯৭ হাজার ১৪০ জনের ই-হজ সিস্টেমে ভিসা লজমেন্ট করা হয়েছে। ৫২ হাজার ৬শ’ জন ভিসা হাতে পেয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত ৩২ হাজার ৫০৪ জন সৌদি পৌঁছেছেন। ভিসা পেয়েছেন আরও এমন ২০ হাজার ৯৬ জন যাত্রী সৌদি যাওয়ার অপেক্ষায় আছেন।’

/এসআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের