রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে মিয়ানমারকে ওআইসি মহাসচিবের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০১৭, ১৩:৪১আপডেট : ০৩ আগস্ট ২০১৭, ১৪:৫৪

 

ওআইসি মিয়ানমার সরকারকে রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়ার  আহ্বান জানিয়েছেন অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্সের (ওআইসি) মহাসচিব ইউসেফ বিন আহমাদ আল-অথাইমিন।

বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রণালয় কার্যালয়ে মন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গ বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।

ওআইসির মহাসচিব বলেন, ‘বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলো মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। সামনের দিনগুলোতে কিভাবে অগ্রসর হওয়া যায় সে বিষয়ে তিনি মিয়ানমারকে একটি রোডম্যাপ বা প্রোগ্রাম দেওয়ার কথাও বলেন।’

তিনি আরও বলেন, ‘রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশের সমস্যা না, এটি গোটা মুসলিম বিশ্বের সমস্যা। তাই তাদেরকে শুধু মানবিক সাহায্য নয়, তাদের রাজনৈতিক সমস্যা সমাধানের জন্যও আমাদের কাজ করতে হবে।’

ইউসেফ বিন আহমাদ আল-অথাইমিন বলেন, ‘রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে হবে কারণ তাদের দেশ মিয়ানমার।  আমরা এটি সমর্থন করি।’

এ সময় ওআইসির মহাসচিব জাতিসংঘকে একাধিক প্রতিনিধিদল মিয়ানমারে পাঠানোর জন্য ধন্যবাদ দেন এবং বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য পৃথক দ্বীপের ব্যবস্থা করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, ‘এটি একটি ভালো উদ্যোগ। এ দ্বীপে সব ধরনের নাগরিক সুবিধা থাকবে।’

ওআইসি মহাসচিব বলেন, ‘এ প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য আমি সব আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাকে আহ্বান জানাচ্ছি।’

সন্ত্রাসবাদ বিষয়ে তিনি বলেন, ‘বর্তমানে বাংলাদেশেও সন্ত্রাসের ঘঠনা ঘটছে এবং ওআইসি বাংলাদেশের পাশে আছে।’

উল্লেখ্য, ইউসেফ বিন আহমাদ আল-অথাইমিন বুধবার চারদিনের সফরে ঢাকায় আসেন। নভেম্বরে দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম ঢাকা সফর। ঢাকায় তিনি রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা সরেজমিনে দেখার জন্য এবং তাদের সঙ্গে ওআইসি’রর একাত্বতা প্রদর্শনের জন্য তিনি কুতুপালং ক্যাম্প ও কক্সবাজারের আশে পাশের অঞ্চল ঘুরে দেখবেন বলে আশা করা যাচ্ছে।

/এসএসজেড/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান