‘মা আমার ভয় করে’

জাকিয়া আহমেদ
১২ আগস্ট ২০১৭, ০৮:৪১আপডেট : ১২ আগস্ট ২০১৭, ০৯:১৪

মুক্তামনিকে অপারেশন থিয়েটারে নেওয়ার পথে ‘মা আমার ভয় করে।’ অপারেশন থিয়েটারে (ওটি) নেওয়ার সময় মাকে মনের কথা এভাবেই বলছিল মুক্তামনি। মা তাকে আশ্বস্ত করে বলেন, ‘তুমি এ পর্যন্ত যত দোয়া শিখছো সেগুলো পড়ো। ভয়ের কোনও কারণ নেই। পুরো দেশবাসী তোমার সঙ্গে আছে।’

বিরল রোগে আক্রান্ত মুক্তামনির হাতে অস্ত্রোপচারের জন্য শনিবার সকাল ৮টার দিকে অপারেশন থিয়েটারে (ওটি) নেওয়া হয়। সকাল সাড়ে ৭টা থেকে তার অপারেশনের প্রস্তুতি নিতে থাকেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের ডাক্তারা।

ওটিতে নেওয়ার সময় মাকে দেখছে মুক্তামিনকে

এসময় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন মুক্তামনির বাবা-মায়ের সঙ্গে কথা বলেন। তিনি তাদের আশ্বস্ত করে বলেন, ‘আপনারা কোনও চিন্তা করবেন না। আল্লাহকে ডাকেন। আমরা কাল নির্ঘুম কাটিয়েছি। কিভাবে অপারেশন হবে তা নিয়ে আমরা সবাই কথা বলেছি। পুরো দেশের মানুষের দৃষ্টি মুক্তামনির দিকে আছে। সবাই তার জন্য দোয়া করছে।’

প্রসঙ্গত, গত ১২ জুলাই ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি হয় মুক্তামনিকে। এতদিন মুক্তামনির রোগটিকে বিরল রোগ বলা হলেও ৫ আগস্ট  তার বায়োপসি করার পর জানা গেছে মুক্তামনির রক্তনালীতে টিউমার হয়েছে যেটাকে চিকিৎসা বিজ্ঞানে হেমানজিওমা বলা হয়ে থাকে।  

/জেএ/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম