বাংলাদেশ বিমানের শেষ হজ ফ্লাইট আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০১৭, ১২:০৪আপডেট : ২৬ আগস্ট ২০১৭, ১২:০৯

হজযাত্রা, ফাইল ছবি বাংলাদেশে থেকে ১ লাখ ১৫ হাজার ৭৩০ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। আজ শনিবার (২৬ আগস্ট) বাংলাদেশ বিমান শেষ হজ ফ্লাইট পরিচালনা করবে। এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬০ হাজার ৯৯ জন এবং সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স ৫৫ হাজার ৬৩১ জন হজযাত্রী পরিবহন করছে। বিমান ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স সূত্রে এসব তথ্য জানা গেছে।

২৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হয় । বাংলাদেশে থেকে হজযাত্রী পরিবহন করছে রাষ্ট্রয়াত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি রাষ্ট্রায়ত্ত সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আজ শনিবার শেষ ফ্লাইট হলেও সৌদি অ্যারাবিয়ান হজ ফ্লাইট পরিচালনা করবে ২৮ আগস্ট পর্যন্ত। এ বছর হজ পালনের জন্য বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী নিবন্ধন করেছিলেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৩ হাজার ৫০০ ও সাউদিয়া ৬৩ হাজার ৬৯৮ জন হজ যাত্রী বহন করবে। তবে শেষ পর্যন্ত ৯৯৩ জন হজ যাত্রীর ভিসার আবেদন জমা পড়েনি।

শনিবার রাত ১২টা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৯টি হজ ফ্লাইট পরিচালনা করবে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ। তিনি জানান,সব হজযাত্রী পরিবহনের জন্য বিমান সচেষ্ট। সব হজ যাত্রী যেন পৌঁছাতে পারেন এজন্য অতিরিক্ত ফ্লাইট পরিচালনার জন্য সৌদি আরবে আবেদন করা হয়েছে।

 

 

/সিএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান