‘আগামী এক বছরে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০১৭, ১৪:১৯আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৭, ১৪:২৪

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ (ফাইল ছবি)

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘আগামী এক বছরের মধ্যে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য ঠিক করেছে সরকার। এ লক্ষ্য পূরণে আমরা কাজ করছি। এর মধ্যে আগামী জুন মাস নাগাদ দেড় থেকে পৌনে দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে বলে আশা করছি।’

সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সচিবালয়ে আসেন নসরুল হামিদ। পরে তিনি দেশের সর্বোচ্চ প্রশাসনিক ভবনের কর্মকর্তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত সাংবাদিকদের তিনি উপরের কথাগুলো বলেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘কয়েকটি জেলায় ঈদের সময় বিদ্যুতের সমস্যা হয়েছে। কারণ, বন্যার পানিতে বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সমস্যা সাময়িক। সরকারের পক্ষ থেকে ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক লাইন মেরামতের কাজ করছি। অধিকাংশ এলাকায় কাজ শেষ হয়েছে, বাকিটা মেরামতের কাজ চলছে। অল্প সময়ের মধ্যে কাজ শেষ হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘‘এবার সবার ঈদ-ই ভালো কেটেছে। ঈদের সময়টাতে বড় ধরনের কোনও দুর্ঘটনা ঘটেনি, কোথাও আইনশৃঙ্খলা পরিপন্থী কোনও কিছু হয়নি।’

/এসআই/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম