বাংলাদেশের চিকিৎসকরা দৃষ্টান্ত স্থাপন করছেন: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৩৭আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৪০

মুক্তামনিকে দেখতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বাংলাদেশের চিকিৎসকরা দৃষ্টান্ত স্থাপন করছেন। সীমিত সম্পদের মধ্যে থেকে বাংলাদেশের প্রবীণ ও তরুণ চিকিৎসকরা একের পর এক মেধার স্বাক্ষর রেখে যাচ্ছেন।’ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে মুক্তামনিকে দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

ঢামেক এর বার্ন ইউনিটের তৃতীয় তলায় কনফারেন্স রুমে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘মুক্তামনির হাতের অপারেশন সফলভাবে সম্পন্ন করেছেন দেশের চিকিৎসকরা। তারও আগে আবুল বাজানদার, জোড়া শিশু তোফা ও তহুরাকেও আলাদা করেছেন। আমি চিকিৎসকদের অভিনন্দন ও ধন্যবাদ জানাই। আমি আশা করছি মুক্তামনি সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক হাত নিয়ে বাড়ি যাবে।’

এর আগে তিনি মুক্তামনিকে দেখতে তার কেবিনে যান। মুক্তামনি স্বাস্থ্যমন্ত্রীকে জানায়, ‘আমি ভাল আছি।’

সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত মুক্তামনির খোঁজ-খবর রাখছেন।

ঢামেক এর বার্ন অ্যান্ড প্লাস্টিক সাজার্রি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, ‘মুক্তামনির অপারেশনটি ছিল অত্যন্ত জটিল। আমরা অনেক কষ্ট করে তাকে আজকের এই অবস্থায় এনেছি। তার হাতের সব টিউমার অপসারণ করেছি। মুক্তামনি বর্তমানে স্টেবল থাকলেও সম্পূর্ণ ঝুঁকিমুক্ত নয়।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে নাসিরউদ্দিন, ঢামেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ, বার্ন ইউনিটের বর্তমান পরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা.  আবুল কালাম আজাদ এবং মুক্তিমনির চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্যরা।

মুক্তামনির বাবা মো. ইব্রাহিম হোসেন মেয়ের চিকিৎসার দায়িত্ব নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন:

মিরপুরে জঙ্গি আব্দুল্লার কর্মচারী কামাল নিখোঁজ

/জেএ/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের