ডিসেম্বরে রাষ্ট্রায়ত্ত কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা: শ্রম প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০১৭, ১৯:০৫আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৭, ১৯:২৮

জাতীয় সংসদ (ছবি: সাজ্জাদ হোসেন) রাষ্ট্রায়ত্ত কারখানার শ্রমিকদের মজুরি, ভাতা ও অন্যান্য সুবিধা নির্ধারণের লক্ষ্যে জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন ২০১৫ গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক (চুন্নু)।  তিনি বলেন, ‘আগামী ডিসেম্বরের মধ্যে রাষ্ট্রায়ত্ত কলকারখানার শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ঘোষণা করা সম্ভব হবে।’  রবিবার জাতীয় সংসদের প্রশ্ন-উত্তর পর্বে যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের প্রশ্নের জবাবে তিনি এ আশা প্রকাশ করেন।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘কমিশনের প্রতিবেদন বর্তমানে অর্থ বিভাগের অভিমতের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে ৯৮ শতাংশ গার্মেন্টসে ন্যূনতম মজুরি বাস্তবায়ন করা হয়েছে।’

এই সংসদ সদস্যের প্রশ্নের জবাবে শ্রম প্রতিমন্ত্রী জানান, ‘শ্রম পরিদফতরের আওতাধীন ১৯টি শ্রমিক কল্যাণ কেন্দ্রের মাধ্যমে বিনামূল্যে বছরে গড়ে ১ লাখ ১৩ হাজার জনকে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে।’

লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য মো. আবদুল্লাহর প্রশ্নের জবাবে শ্রম প্রতিমন্ত্রী জানান, ‘গার্মেন্টস সেক্টরে  রেজিস্ট্রিকৃত ৫৪০টি ট্রেড ইউনিয়ন রয়েছে।’

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রবিবার অধিবেশনের শুরুতে প্রশ্ন-উত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

/ইএইচএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম