সকালের ভারী বর্ষণে পানির নিচে ঢাকা!

উদিসা ইসলাম
১১ সেপ্টেম্বর ২০১৭, ০৯:৪৪আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৩৫

ভারী বর্ষণে তলিয়ে গেছে ফার্মগেট রাজধানীতে সোমবার সকালে যেন নেমে এসেছিল সন্ধ্যা। আকাশ ছিল কালো মেঘে ঢাকা। সকাল ৭টা বাজতে না বাজতেই শুরু হয় মুষলধারে বৃষ্টি এবং বজ্রপাত। টানা এক ঘণ্টা চলে ভারী বৃষ্টিপাত। সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে সমস্যায় পড়েন অফিসগামী লোকজন ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা। ভারী বর্ষণের কারণে রাজধানীর বেশির ভাগ এলাকায় পানি জমে গেছে। প্রধান প্রধান সড়কগুলোতেও পানি জমে যাওয়ায় যানবাহন চলছে ধীরগতিতে। জলজটের কারণে রাস্তায় গাড়ির দীর্ঘ সারি পড়ে গেছে। ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে লোকজনকে। পানির কারণে হেঁটে যাওয়ারও কোনও উপায় নেই। তাই বাধ্য হয়েই গাড়িতে বসে থাকতে হচ্ছে। আবার পানি ভেঙে যানবাহনগুলোতে উঠতেও পারছিলেন না বাসস্টপে দাঁড়িয়ে থাকা যাত্রীরা। 

বৃষ্টিতে রাস্তায় যানজট

এরই মধ্যে ধানমন্ডি ২৭-এ পানি জমে গেছে। সাভার, গাবতলী হয়ে আসা গাড়িগুলো রাস্তায় ঘণ্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে। এই যানজটের মধ্যে অফিস যাওয়ার চেষ্টা করছিলেন ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বি। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি কলেজ গেটে এতক্ষণ মানে ১ ঘণ্টা দাঁড়িয়ে ছিলাম। কোনও যানবাহন পায়নি। ভিজে যাওয়ায় এখন বাসায় ফিরে যাচ্ছি। আমার মতো অনেকেই সকাল ৮টা থেকে গাড়ির জন্য দাঁড়িয়ে ছিলেন। এই জলজটের মধ্যে অফিসের গাড়ি কয়টায় আসবে তার ঠিক নাই।’

ফার্মগেট এলাকা

তিনি আরও বলেন, ‘আমাদের তবু অফিসের গাড়ি আছে, সাধারণ যাত্রীরা তো গাড়িই পাচ্ছেন না। ভিজছে, এত বৃষ্টি যে ছাতায়ও কাজ হচ্ছে না।’

গোলাম রাব্বি বলেন,  ‘যে কোনও ভাবে অফিস করতে হবে। ছাতা আছে তারপরও পুরো ভিজে গেছি। কী আর করার, এভাবে অফিস করতে হবে।’ তিনি আক্ষেপের সঙ্গে বলেন, ‘শহরটাকে ঠিক করতে হবে।’

শংকরের বাসা থেকে অফিসের গাড়ির জন্য বের হয়ে ১০ মিনিট অপেক্ষা করতেই পুরো ভিজে গেছেন বলে জানান সায়ান। তিনি বলেন, ‘অসহনীয় হয়ে উঠছে পরিস্থিতি। আমাদের কারুরই মাথাব্যথা নাই। অফিসের জন্য বের হলাম। ভিজে একবার পোশাক চেঞ্জ করে আবারও আসলাম। ল্যাপটপ ভিজে একাকার।’

ভারী বৃষ্টিতে মিরপুরের বিভিন্ন এলাকায় পানি জমে গেছে। কোথাও হাঁটু পানি, আবার কোথাও কোমর পানি জমে আছে। কালশীর দোকানি রহমান বলেন,  ‘পুরা বর্ষা ব্যবসা বলতে গেলে বন্ধ। ঈদের পর কাল দোকান খুলে দুপুরে বন্ধ করতে বাধ্য হয়েছি। আজকে যে অবস্থা তাতে সারাদিনই মনে হচ্ছে দোকান বন্ধ রাখতে হবে।’

 ছবি: আশরাফুল কবীর আশিফ ও আশিভ চৌধুরী

 

 

 

 

/ইউআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি