শাহজালালে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ আটক ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০১৭, ১০:২২আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৭, ১০:৫৫

উদ্ধার করা বৈদেশিক মুদ্রা রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হয়ে দুবাইগামী এক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। ওই যাত্রীর নাম মো. ওসমান। তার কাছ থেকে ২৫ লাখ ৪৬ হাজার ৮০৪ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দারা জানান, দুবাইগামী যাত্রী ওসমানের কাপড়ের ব্যাগের ভেতর সবজি ও মাংসের মধ্যে বিশেষভাবে লুকিয়ে কোনও ঘোষণা ছাড়াই ২৫ লাখ ৪৬ হাজার ৮০৪ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা নিয়ে যাচ্ছিল। তিনি ঢাকা-দুবাইগামী বাংলাদেশ বিমানে BG047 ফ্লাইটে যাচ্ছিলেন। 

শুল্ক গোয়েন্দারা গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই তাকে নজরদারিতে রাখে।

সোমবার রাত ১২টা ৪৫ মিনিটে ইমিগ্রেশন পরবর্তী চেকইন কাউন্টারে (বোর্ডিং পয়েন্টে) তাকে চ্যালেঞ্জ করা হয়। এসময় তিনি মুদ্রা থাকার বিষয়টি অস্বীকার করেন। এরপর তাকে শাহজালালের কাস্টমস হলে নিয়ে গিয়ে তার ব্যাগে তল্লাশি করে এসব মুদ্রা উদ্ধার করা হয়। 

এই ব্যাপারে যাত্রী ওসমানকে শুল্ক আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে গ্রেফতার করা হয়েছে। 

/জেইউ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম