প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ‘ই-ফাইলিং’ চালু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০১৭, ২০:০৪আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ২০:০৪

ইলেক্ট্রনিক পদ্ধতিতে নথি নিষ্পত্তি কার্যক্রম (ই-ফাইলিং) শুরু করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ইস্কাটনে মন্ত্রণালয়ের নিজ অফিস কক্ষে ইলেক্ট্রনিক পদ্ধতিতে নথি নিষ্পত্তি কার্যক্রম (ই-ফাইলিং) চালু করেন মন্ত্রী নুরুল ইসলাম।

ই-ফাইলিং চালু করছেন মন্ত্রী নুরুল ইসলাম এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বলেন, ‘ই-ফাইলিং কার্যক্রম ডিজিটাল বাংলাদেশের একটি যুগান্তকারী পদক্ষেপ এবং এর সুফল জনগণ পেতে শুরু করেছে। ই-ফাইলিংয়ের মাধ্যমে দ্রুততম সময়ে সিদ্ধান্ত গ্রহণ ও নথি নিষ্পত্তি কার্যক্রম সম্ভব হবে। এর মাধ্যমে এ মন্ত্রণালয়ের কাজের গতিশীলতা বৃদ্ধি এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।’

নুরুল ইসলাম বলেন, ‘বর্তমান সরকার নির্বাচনি ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ায় অঙ্গীকারবদ্ধ। তাই এখন থেকে এ মন্ত্রণালয়ের সব কার্যক্রম ই-ফাইলিংয়ের মাধ্যমে সম্পন্ন হবে।’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে মন্ত্রী ই-ফাইলিংয়ের মাধ্যমেই মন্ত্রণালয়ের কার্যক্রমের আদেশ, নির্দেশ ও স্বাক্ষর প্রদান করবেন। এমনকি দেশের বাইরে অবস্থান করেও ই-ফাইলিংয়ের মাধ্যমে মন্ত্রণালয়ের কার্যক্রমের সিদ্ধান্ত দিতে পারবেন।

এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অর্থ ও প্রশাসন) মো. আমিনুল ইসলাম, যুগ্মসচিব (প্রশাসন) মো. মিজানুর রহমান, মন্ত্রীর একান্ত সচিব ও যুগ্মসচিব মোহসিন চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/সিএ/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম