মিয়ানমার সফরের জন্য পররাষ্ট্রমন্ত্রীকে সু চির আমন্ত্রণ

শেখ শাহরিয়ার জামান
২৮ সেপ্টেম্বর ২০১৭, ২৩:০৪আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৭, ২৩:৫৪

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী (সংগৃহীত ছবি)

১৩তম আসেম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশগ্রহণের জন্য মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীকে আমন্ত্রণ জানিয়েছেন।

বুধবার পাঠানো এক আমন্ত্রণ পত্রে অং সান সু চি মিয়ানমারের রাজধানী নেপিদোতে আগামী ২০ ও ২১ নভেম্বর তারিখে অনুষ্ঠিতব্য মন্ত্রী পর্যায়ের বৈঠকে সংস্থার মূল উদ্দেশ্য অর্জনের জন্য একসঙ্গে বসে আলোচনা করা হবে বলে জানিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন,এটি আগে থেকেই নির্ধারিত ছিল এবং আমরা এ আমন্ত্রণটি প্রত্যাশা করছিলাম।

বাংলাদেশ মন্ত্রী পর্যায়ে অংশগ্রহণ করবে কিনা জানতে চাইলে তিনি বলেন,‘আমাদের হাতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় আছে।’

প্রসঙ্গত:বাংলাদেশ ২০১২ সালে এশিয়া ইউরোপ মিটিং (আসেম)-এ যোগদান করে। এর মোট সদস্য সংখ্যা ৫৩।

এদিকে সু চির স্টেট কাউন্সিলর অফিসের ইউনিয়ন মন্ত্রী উ টিন্ট সোয়ে আগামী ২ অক্টোবর দু’দিনের সফরে ঢাকা আসছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেকজন কর্মকর্তা বলেন,‘আমরা রোহিঙ্গাদের ফেরত পাঠাতে চাই এবং এ বিষয়ে মিয়ানমারের প্রতিনিধির সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা হবে।’

প্রসঙ্গত গত সপ্তাহেই জাতিসংঘের অধিবেশনের সময় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও মিয়ানমারের নিরাপত্তা উপদেষ্টার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সে সময় এ সফরের বিষয়ে উভয়পক্ষে আলোচনা হয়।

তিনি বলেন, এর আগে অনেকবার আন্তর্জাতিক চাপে পড়ে মিয়ানমার আলোচনার টেবিলে বসলেও সময়ক্ষেপণ ছাড়া তেমন কোনও ফল হয়নি। এবার এ ব্যাপারে বাংলাদেশ সজাগ থাকবে।

এদিকে জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের প্রধান ও নির্বাহী পরিচালক ডেভিড বিসলে শনিবার ঢাকায় আসছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেকজন কর্মকর্তা বলেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের সময়ে বাংলাদেশে আসার আগ্রহ দেখান বিসলে। তখনই প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানান।তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করবেন।

এছাড়া মালয়েশিয়ার উপ প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি অক্টোবরের মাঝামাঝি ঢাকা সফর করবেন। তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইরডিরিমেরও অক্টোবরে ঢাকায় আসার সম্ভাবনা আছে।

/এসএসজেড/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান
শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান
ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের পথে ট্রাম্প
ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের পথে ট্রাম্প
কাস্টমসের নথি না পাওয়ায় ৮ হাজার কোটি টাকা পাচার অনুসন্ধানে ধীরগতি
কাস্টমসের নথি না পাওয়ায় ৮ হাজার কোটি টাকা পাচার অনুসন্ধানে ধীরগতি
বগুড়ায় হচ্ছে বিশ্ববিদ্যালয়, খুলছে উত্তরবঙ্গে উচ্চশিক্ষার নতুন দিগন্ত
বগুড়ায় হচ্ছে বিশ্ববিদ্যালয়, খুলছে উত্তরবঙ্গে উচ্চশিক্ষার নতুন দিগন্ত
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী